699be7829b6c3_Gallery_1771824650031
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ বিকাল ০৫:৪২ IST

১.২১ লক্ষে চার চাকা! শহুরে যাতায়াতে নতুন গাড়ি , আসছে Bajaj Auto-র কিউট

নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - ভারতের অটোমোবাইল বাজারে বড়সড় চমক দিল Bajaj Auto। সংস্থার নতুন মডেল Bajaj Qute ২০২৬ সংস্করণ মাত্র ₹১.২১ লক্ষ  দামে বাজারে আনার ঘোষণা ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। দুই-চাকার জগতে সফল এই দেশীয় নির্মাতা এবার চার চাকার সেগমেন্টে কার্যত ‘গেম চেঞ্জার’ হতে চাইছে।

৬৯৬ সিসি ইঞ্জিনচালিত এই কমপ্যাক্ট গাড়িটির দাবি করা মাইলেজ ৩৩ কিলোমিটার প্রতি লিটার। জ্বালানির ক্রমবর্ধমান দামের বাজারে এই পরিসংখ্যান স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত ও প্রথমবারের গাড়ি-ক্রেতাদের কাছে বড় আকর্ষণ। শহরের দৈনন্দিন যাতায়াত, ছোট পরিবার কিংবা দ্বিতীয় গাড়ি হিসেবে কিউটকে কৌশলগতভাবে পজিশন করছে বাজাজ।

ডিজাইনের দিক থেকেও কিউট আলাদা নজর কেড়েছে। ছোট আকার,  আপওয়ার্ড-সুইং ডোর মেকানিজম গাড়িটিকে অন্যদের থেকে পৃথক করেছে। সংকীর্ণ রাস্তায় সহজে ঘোরানো যায় ও অল্প জায়গার মধ্যে  পার্কিংয়ের সুবিধাই এর প্রধান শক্তি। শহুরে যানজটে স্বচ্ছন্দ চলাচলের কথা মাথায় রেখেই এর নকশা তৈরি।

বাইরে ছোট হলেও ভেতরে চারজন যাত্রী সহজেই বসতে পারবে ।  রয়েছে এয়ার কন্ডিশনিং, পাওয়ার স্টিয়ারিং এবং আধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেমের মতো ফিচার— যা এই বাজেটের একটি গাড়ির জন্য আকর্ষণীয়  বৈশিষ্ট ।

পারফরম্যান্সের ক্ষেত্রে কিউট শক্তির চেয়ে দক্ষতার উপর জোর দিয়েছে। ৬৯৬ সিসি ইঞ্জিনটি উচ্চ গতির রোমাঞ্চ না দিলেও শহুরে  মসৃণ ও পকেটে সাশ্রয়  দেবে বলেই দাবি। হালকা ওজন, ছোট টার্নিং রেডিয়াস এবং পাওয়ার স্টিয়ারিং  একে ভিড়ের মধ্যে চালাতে সহজ করবে। সাসপেনশনও ভারতীয় রাস্তার কথা ভেবে তৈরি।

নিরাপত্তার ক্ষেত্রেও সংস্থা কিছু গুরুত্বপূর্ণ সংযোজন করেছে। মজবুত বডি স্ট্রাকচার, এয়ারব্যাগ, সিটবেল্ট, সামনের ডিস্ক ব্রেক এবং ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোলের মতো ব্যবস্থা যুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। যদিও বড় গাড়ির সমতুল্য রেটিংয়ের প্রত্যাশা করা যায় না, তবুও এই দামে এমন ফিচার উল্লেখযোগ্য।

এই লঞ্চ সরাসরি চাপ বাড়াবে  Maruti Suzuki-র মতো সংস্থার ক্ষেত্রে, যারা দীর্ঘদিন এন্ট্রি-লেভেল সেগমেন্টে প্রাধান্য ধরে রেখেছে।

২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে বলে খবর। উৎপাদন ও সার্ভিস নেটওয়ার্ক কত দ্রুত সম্প্রসারিত করা যায়, তার উপরই নির্ভর করবে কিউটের ভবিষ্যৎ সাফল্য।

আরও পড়ুন

সোনার দরে বড় বদল , আজ বাজারে নতুন সমীকরণ
আগস্ট ২২, ২০২৬

আজকের সোনার দর কত জেনে নিন

রুপোর বাজারে আজ চড়ল দাম , বাড়ল ক্রেতাদের চিন্তা
আগস্ট ২২, ২০২৬

নতুন দর ঘিরে বাজারে বাড়ল নজর

একদিনের ব্যবধানে চড়ল বাজারদর , জানুন আজকের হলুদ ধাতুর দাম
আগস্ট ২০, ২০২৬

দেখে নিন আজকের বাজারমূল্য

হলুদ ধাতুর দামে পতন , বাজারে কিছুটা স্বস্তি ক্রেতাদের
আগস্ট ১৯, ২০২৬

জেনে নিন সোনার আজকের বাজারমূল্য

রুপোর দামে বড়সড় পরিবর্তন , জানুন আজকের বাজারদর
আগস্ট ১৯, ২০২৬

ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর

আজ ফের চড়ল সোনার দাম , জানুন কলকাতার নতুন দর
আগস্ট ১৭, ২০২৬

কলকাতার বাজারে সোনার নতুন দর জানুন একনজরে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের