নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রাজ্যজুড়ে SIR প্রক্রিয়া চলাকালীন জনতার সুবিধার জন্য তৃণমূলের ক্যাম্প খোলা হলেও সেই ক্যাম্পেই ছড়াল উত্তেজনা। সাংসদ শতাব্দী রায়ের উপস্থিতিতে তৃণমূলের দুগোষ্ঠীর মধ্যে হাতাহাতি, জুতো ছোড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রামের SIR সহায়তা ক্যাম্পে সাংসদ শতাব্দী রায়ের উপস্থিতিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে গ্রামবাসীর একাংশ ক্ষোভ প্রকাশ করেন। এই অভিযোগকে কেন্দ্র করেই শুরু হয় উত্তেজনা। এরপর তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সাংসদ শতাব্দী রায় বলরাম বাগদিকে নিজের গাড়িতে তুলে নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। লাঠি, বাঁশ নিয়ে ছুটে আসে একদল উত্তেজিত ব্যক্তি। ছোড়া হয় জুতো, যা গিয়ে পড়ে সাংসদের গাড়িতে। পুরো এলাকা মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা প্রসঙ্গ সাংসদ শতাব্দী রায় বলেন, ' এই অশান্তির নেপথ্যে তৃণমূলের মানুষ নন। বিজেপি ও সিপিএম কর্মীরাই পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখিয়েছে।' তার কথায়, 'এসব রাজনীতির খেলা। ভোটে এর কোনও প্রভাব পড়বে না। কারোর কথা কারোর মনে নাই ধরতে পারে।'
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা
হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের