নিজস্ব প্রতিনিধি, ভোপাল - শিশুকন্যা ধর্ষণের অভিযোগে অভিযুক্তের খোঁজে ১৪৪ ঘণ্টা ধরে তল্লাশি চালায় পুলিশ। পালানোর চেষ্টা করায় ভোপালে অভিযুক্তকে এনকাউন্টার করা হয়। অবশেষে ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের মাথার দাম ছিল ৩০ হাজার টাকা।
সূত্রের খবর, মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ৩ দিন ধরে ভোপালে লুকিয়ে ছিল অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি অভিযান চালায় পুলিশ। আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে অভিযুক্ত। পাল্টা গুলি চালায় পুলিশও। ধৃতের পায়ে গুলি লাগে। টানা ১৪৪ ঘণ্টা তল্লাশি চালানো পর ভোপাল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছিল গত ২১ নভেম্বর। শিশুকন্যা ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে রাইসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশকর্তাদের জরুরি বৈঠক করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্রমেই বাড়তে থাকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা। রাইসেনের পুলিশ সুপার পঙ্কজ পাণ্ডেকে সরিয়ে দিতে বাধ্য হয় প্রশাসন। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...