নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজ্যে SIR বিতর্কে যখন উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল। ঠিক সেই সময়ই হঠাৎ দিল্লি গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। অমিত শাহর সঙ্গে তার বৈঠক এবং নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেওয়া ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
SIR নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর চরমে। শাসকদলের অভিযোগ, এই SIR হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চালাকি , যার মাধ্যমে রাজ্যে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চাইছে বিজেপি। অপরদিকে, বিজেপির পক্ষ থেকেও কমিশন-সংক্রান্ত নানা বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার দিল্লি উড়ে যান শুভেন্দু অধিকারী।
জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ডেকে পাঠিয়েছিলেন। সংসদে শাহর দফতরে হয় প্রায় ২৫ মিনিটের বৈঠক হয় শুভেন্দুর সঙ্গে। বৈঠক শেষে শুভেন্দু সাংবাদিকদের জানান, আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলবেন না। তবে রাজনৈতিক মহলের দাবি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও SIR নিয়ে চাপানউতোরই ছিল বৈঠকের মূল কেন্দ্রবিন্দু।
শুধু শাহের সঙ্গেই নয়, এদিন জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যান শুভেন্দু। দেখা করেন নির্বাচন কমিশনার বিবেক জোশীর সঙ্গে। তিনি জানান, দলের নির্দেশে তিনি কমিশনে গিয়ে একাধিক গুরুতর অভিযোগ জানিয়েছেন। রাজ্যের ভোটপরিবেশ, প্রশাসনিক ভূমিকা এবং নির্বাচন-সংক্রান্ত অনিয়ম নিয়ে তার লিখিত অভিযোগ কমিশনের কাছে জমা দিয়েছেন বলেও জানান।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের