নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে SIR কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই ফের বাংলাদেশিদের দেশ ছাড়ার হিড়িক। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে গত কয়েকদিন ধরে ভিড় জমছে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর। বহু বছর ভারতে অবৈধভাবে বসবাসের পর এবার SIR আতঙ্কে তারা দলে দলে বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন।
দু সপ্তাহ আগে রাজ্যে SIR কার্যক্রম শুরু হয়েছে। আর তার প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে সীমান্ত এলাকায়। হাকিমপুর সীমান্তে সকাল থেকেই ভিড় দেখা যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। শিশু থেকে বৃদ্ধ মাথায় বোঁচকা, হাতে ব্যাগপত্র নিয়ে তারা অপেক্ষা করছেন বাংলাদেশে ফেরার সুযোগের জন্য। অনেকেই দীর্ঘ ৫–১০ বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন। অনেকে আবার ভারতীয় নথি তৈরি করে ফেলেছিলেন রেশন কার্ড পর্যন্ত তুলেছেন। কিন্তু SIR শুরু হওয়ার পর থেকেই আতঙ্ক ক্রমে চরমে উঠেছে।
প্রতিদিনই শতাধিক বাংলাদেশি সীমান্তে এসে ধরা পড়ছেন। তাদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে, BSF তাদের BGB-র হাতে তুলে দেওয়া হচ্ছে। স্বরূপনগরের হাকিমপুরে গত দুদিন ধরেই ভিড় বাড়ছে। বুধবার সীমান্তে উপস্থিত ছিলেন প্রায় ৩০০-র বেশি বাংলাদেশি, যারা বাক্স-প্যাটরা নিয়ে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র ওপারে ফেরার সুযোগের অপেক্ষায়। এদের অধিকাংশই দীর্ঘদিন ধরেই ভারতীয় ভূখণ্ডে বেআইনিভাবে বসবাস করে আসছিলেন।
সোনিয়া বিবি নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেন, ' অনেকদিন আগে বাংলাদেশ থেকে এসেছিলাম। সিটি সেন্টারের আটঘরায় থাকতাম। বাংলাদেশের পইরা থানায় বাড়ি। SIR এর জন্য বাংলাদেশে চলে যাচ্ছি।'
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের