নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির পর এবার সিবিআই মামলাতেও সুপ্রিম কোর্ট তাকে জামিনের নির্দেশ দিয়েছে। তবে অন্যান্য মামলার জটিলতায় এখনই তার দ্রুত জেলমুক্তি নিয়ে সংশয় রয়েছে।
সূত্রের খবর, ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে কারাবন্দি করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। প্রায় ৩ বছর ধরে তিনি জেলবন্দি অবস্থায় রয়েছেন। তবে ইতিমধ্যেই ইডির মামলায় তিনি শর্তসাপেক্ষ জামিন পেয়েছিলেন। কিন্তু অন্যান্য বিষয়ে মামলার জটিলতা থাকায় তিনি জেল থেকে মুক্তি পাননি। সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠল সিবিআই মামলাতেও তার জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা যুক্তি দেন, ইডির দেওয়া শর্তগুলি তিনি মান্য করেছেন। এছাড়াও, এখনও পর্যন্ত এই মামলায় ইডির পক্ষ থেকে নতুন কোনো তথ্য উঠে আসেনি। তাই সিবিআইয়ের মামলাতেও তাকে জামিন দেওয়া উচিত। অন্যদিকে, সিবিআই জামিনের বিরোধিতা করলেও আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে।
তবে ইডি ও সিবিআই মামলায় জামিন পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এখনও প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা চলছে। তাই তাৎক্ষণিকভাবে তার মুক্তি নাও মিলতে পারে। কিন্তু বড় দুটি মামলায় জামিন পাওয়ায় বাকি মামলাগুলিতেও সহজে জামিন মিলতে পারে বলে আশাবাদী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের