নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া – ফের মাওবাদী আতঙ্ক পুরুলিয়ায়! বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলে। শিবরাত্রিতে তৃণমূল নেতার নামে লাল কালিতে লেখা মাওবাদী পোস্টার উদ্ধার। কে বা কারা কি উদ্দেশ্যে করেছে এই কাজ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে পুরুলিয়ার বান্দোয়ান থানার কুমড়া অঞ্চলে। সেখানকার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এবং যজপুর প্রাথমিক বিদ্যালয়ে সাঁটানো হয় মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার। পোস্টারে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ভবতোষ দাস সহ ৮ জনের নাম রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পোস্টার গুলো উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ।
পোস্টারে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, গণ-আদালতে এদের বিচার হবে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ভবতোষ দাস সহ ৮ জনের। পঞ্চায়েতের প্রকল্পের দুর্নীতি, চাকরি দেওয়ার নামে টাকা চুরি সহ একাধিক অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, বাম আমলে প্রায়শই জঙ্গলমহলের ৪ জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সিপিআই (মাওবাদী) নামাঙ্কিত পোস্টার উদ্ধার হতো।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের