নিজস্ব প্রতিনিধি , মুম্বই - যে দুই খেলোয়াড়ের দিকে তাকিয়ে ছিল গোটা ভারত তাদের হুঙ্কার শুরু হয়ে গেল। রায়পুরে ম্যাজিকাল কামব্যাক হল ইশান কিশানের। অন্যদিকে , আবার সূর্যোদয় হল। বিশ্বকাপের আগে সিলেক্টদের খুশি করার পাশাপাশি নিজেও স্বস্তি দিলেন নিজেকে। বেশ স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই রান করলেন। দুই তারকার বিধ্বংসী ইনিংসে ১৫.২ ওভারেই বাজিমাত করল ভারত। ম্যাচ শেষে জয়ের রহস্য ফাঁস করেছে দুই নায়ক।
নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ৬ রানে ২ উইকেট থেকে একেবারে নিউজিল্যান্ডের গলা চেপে ধরতে শুরু করেন ইশান। এরপর ইশান আউট হতেই শুরু হয় সূর্যের তেজ। ৯ টি চার সহ ৪ টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
রানে ফিরে সূর্য বলেন, "আমি আগেও বলেছি, নেটে খুব ভাল ব্যাট করছিলাম। গত দু-তিন সপ্তাহ পরিবারের সঙ্গে কাটিয়েছি। মন ভাল আছে। খেলা উপভোগ করছি। একটা বড় রান দরকার ছিল। সেটা এই ম্যাচে এল।"
ইশানের বিষয়ে ভারতীয় অধিনায়ক বলেন, "আমি জানি না, মধ্যাহ্নভোজে ঈশান কী খেয়েছিল? কিন্তু ওকে যে ভাবে মারতে দেখলাম, তা অনেক দিন দেখিনি। ৬ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পরেও যে ও ভাবে আক্রমণ করা যায়, তা ভাবা যাচ্ছে না। ঈশান আমাদের কাজ অনেক সহজ করে দিল।"
বোলারদের কৃতিত্ব দিয়ে সূর্য বলেন , "যা শিশির পড়ছিল, তাতে মনে হচ্ছিল ওরা ২২০-২৩০ রান করবে। কিন্তু কুলদীপ, বরুণ, শিবমেরা মাঝের ওভারে উইকেট নিল। ওদের ২০৮ রানে আটকে রাখার জন্য বোলারদের কৃতিত্ব দিতেই হবে।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের