নিজস্ব প্রতিনিধি, চেন্নাই – শুক্রবার সাতসকালে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাসভবনে বোমাতঙ্ক। ইমেল পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। খবর পেয়েই উপরাষ্ট্রপতির বাসভবনে পৌঁছেছে পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, এদিন সকালে একটি হুমকি ইমেল আসে তামিলনাড়ুর ডিজিপি অফিসে। সেই ইমেলে দাবি করা হয়, উপরাষ্ট্রপতির চেন্নাইয়ের বাসভবনে বোমা রাখা রয়েছে। তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায় পুলিশবাহিনী এবং বম্ব স্কোয়াড। উপরাষ্ট্রপতির বাসভবন জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। তবে তল্লাশি চালিয়ে কোনও সন্দেহজনক জিনিস বা কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।
উপরাষ্ট্রপতির বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। কে বা কারা হুমকি ইমেল পাঠিয়েছে, তাঁদের উদ্দেশ্য কি? এই তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এর আগে দক্ষিণী অভিনেতা-রাজনীতিবিদ থলপতি বিজয়ের বাড়িতে বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছিল। বাংলোজুড়ে চিরুনি তল্লাশি করার পরও কোনও সন্দেহজনক জিনিসের হদিশ পাওয়া যায়নি।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের