নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সাতসকালে যুবকের বাড়িতে হানা দিয়ে অবৈধভাবে তৈরি প্রসাধনী উদ্ধার করল ড্রাগ কন্ট্রোল দফতর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়াপাড়া এলাকায়। পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বেআইনিভাবে ব্যবহারযোগ্য দ্রব্য তৈরির অভিযোগ জমা পড়ছিল ড্রাগ কন্ট্রোল দফতরে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার এলাকার বাসিন্দা কানাই চন্দ্র পালের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করেন আধিকারিকরা।

সেই সময় সেখানে নেল পালিশ, বডি অয়েল, আলতা, জেসমিন হেয়ার অয়েলসহ বিভিন্ন প্রসাধনী প্রস্তুত করা হচ্ছিল। পরবর্তীতে অভিযুক্তের বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় একাধিক দাহ্য, ঝুঁকিপূর্ণ রাসায়নিক। অস্বাস্থ্যকর পরিবেশে বিপজ্জনকভাবে মজুদ করে রাখা ছিল ওই সামগ্রী। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রস্তুত দ্রব্য, কাঁচামাল, প্রসাধনী বাজেয়াপ্ত করা হয়।
স্থানীয় বাসিন্দা রাজবংশী জানান, 'আমরা ২-৩ মাস আগে জানতে পারি যে উনি নেল পালিশের ব্যবসা শুরু করেছেন। তবে ওনার সরকারি অনুমতি নেওয়া আছে কি না, বা তিনি কীভাবে তৈরি করেন সেসব কিছুই জানা নেই। উনি এই বিষয়ে কখনও কারও সঙ্গে আলোচনা করেননি'।
ড্রাগ কন্ট্রোলের এক আধিকারিক জানান, 'এই ধরনের বেআইনি উৎপাদন আইনভঙ্গের পাশাপাশি জনস্বাস্থ্যের পক্ষেও মারাত্মক ক্ষতিকর। তাই দ্রুত অভিযান চালিয়েছি। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে'।
অন্যদিকে অভিযুক্ত কানাই চন্দ্র পাল বলেন, 'আমি স্থানীয় পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরেই এই ব্যবসা চালাচ্ছি। তবে ড্রাগ কন্ট্রোলের আলাদা লাইসেন্স প্রয়োজন হয়, সে বিষয়ে আমার কোনও ধারণা ছিল না। যদি জানতাম তাহলে নিশ্চয়ই ব্যবস্থা নিতাম'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের