নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ সাত বছরের অপেক্ষা, অসংখ্য কঠিন মুহূর্ত শেষে জীবনের সবচেয়ে বড় খুশি পেলেন অভিনেত্রী সুস্মিতা। কয়েক দিন আগেই মা হওয়ার খবর জানিয়েছেন তিনি। তারপর থেকেই অনুরাগীদের একটাই প্রশ্ন ছেলে না মেয়ে? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সমাজমাধ্যমে নবজাতকের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী। আবেগে ভরা সেই পোস্টে উঠে এসেছে দীর্ঘ লড়াইয়ের গল্প।

চলতি বছরের মার্চ মাসে ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুস্মিতা। বিয়ের পর নতুন সংসারের নানা মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিতেন তিনি। তবে অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি প্রকাশ্যে আনেননি সুস্মিতা। অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণেই পুরো বিষয়টি ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

এরপর মেটারনিটি ফটোশুটের একাধিক ছবি পোস্ট করে সুস্মিতা জানান, তাদের ঘরে এসেছে পুত্রসন্তান। ছোট্ট ছেলের নাম রাখা হয়েছে 'Sido'। বহু বছরের অপেক্ষা শেষে সন্তানকে কোলে নিয়ে জীবনের সব কষ্টের অবসান ঘটেছে বলে লিখেছেন অভিনেত্রী। পাশাপাশি সকলের কাছে সন্তানের সুস্থ জীবন আর সুন্দর ভবিষ্যতের জন্য আশীর্বাদও চেয়েছেন।

প্রসঙ্গত, একটি আলাদা পোস্টে সুস্মিতা জানান, ২০১৯ সালে প্রথম সন্তানকে হারানোর গভীর ক্ষত এখনও তার মনে রয়ে গেছে। সেই কারণেই এবার সুখবর প্রকাশে তাড়াহুড়ো করেননি। এই দীর্ঘ পথচলায় স্বামী শুভাশিস দে সবসময় ভরসা জুগিয়েছেন তাকে। অভিনেত্রীর আরও বলেন, মাতৃত্বের এই পূর্ণতার পিছনে জীবনসঙ্গীর অটুট সমর্থন চিরকাল তার সবচেয়ে বড় শক্তি হয়ে থাকবে।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের