নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মৃত্যুর সঙ্গে লড়াই করে কয়েকদিন আগেই বাড়ি ফেরেন। সোমবার আচমকাই প্রয়াত হয়েছেন বলিউডের হি ম্যান ধর্মেন্দ্র। হঠাৎই তার বাড়ির সামনে অ্যাম্বুলেন্স সহ বলি তারকাদের ভিড়। নীরবেই শেষকৃত্য সেরেছে ধর্মেন্দ্রর পরিবার। কোনো বিবৃতি না দিয়েই কড়া নিরাপত্তার বেড়াজালে তাঁর অন্তিম কাজ সেরেছেন তারা। অনুরাগীদের অনুরোধের পরও কোনো লাভ হয়নি। কান্নাকাটি করেও প্রিয় তারকাকে শেষ দেখা দেখতে পেলেন না ভক্তরা। এরপরই সানি দেওল , ববি দেওলের ছবি না দেখার কথা বলে ক্ষোভ প্রকাশ করলেন ভক্তরা।
ধর্মেন্দ্রর প্রয়াণের খবর ছড়াতেই অনুরাগীদের একাংশ ভিড় জমায় তাঁর বাড়ির সামনে। এরপর শ্মশানের সামনে জমায়েত করে কেঁদেকেটেও লাভ হয়নি। অতঃপর তাঁদের যাবতীয় রাগ গিয়ে পড়েছে ধর্মেন্দ্রর দুই পুত্র সানি ও ববি দেওলের উপর। পুলিশের কাছে কেঁদেও লাভ হয়নি। অনুরাগীদের একটাই আক্ষেপ, শেষবারের মতো ধর্মেন্দ্রর দর্শন পেলেন না তাঁরা।
শ্মশানের বাইরে ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রকাশ্যে আসে অনুরাগীদের ক্ষোভের পরিমাণ। প্রয়াত অভিনেতার ছেলের উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দিলেন ধর্মেন্দ্র ভক্তরা। তাদের দাবি, "আর কোনওদিন সানি-ববির সিনেমা দেখব না। খুব ভুল করলেন এটা। একটাবারের জন্য ধর্মেন্দ্রকে শেষ দেখা দেখতে দিলেন না।" বাকিদেরও তাদের ছবি না দেখার আর্জি জানিয়েছেন ভক্তরা।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের