নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কিছুদিন আগে থেকেই সালমান খানকে কটাক্ষ করা শুরু করেছেন দাবাং পরিচালক অভিনব কাশ্যপ। শুধু যে সালমান তাই নয় , তার পরিবারকে টেনেও অপ্রীতিকর মন্তব্য করেছেন অভিনব। বলিউডে সালমান নামটাই ভয়ের। সেখানে হঠাৎই সালমানকে সরাসরি আক্রমণ করায় শিরোনামে উঠে এসেছেন অভিনব। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন ভাইজান। বিগ বসের মঞ্চে জবাব দিলেন চুলবুল পাণ্ডে।
কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে কথা বলার সময় নাম না করে প্রশ্ন ছুড়লেন সালমান। তিনি বলেন, "আরও একজন ‘দবং’ আছেন। আমার সঙ্গে আমিরকেও টেনে এনেছেন। গত সপ্তাহের অনুষ্ঠানে আমি এমনিই বলেছিলাম, ‘কাজ করুন ভাই। আপনার কথা শুনতে কেউ ইচ্ছুক নয়।’ আজ আবার প্রশ্ন করছি, ‘ভাই, কাজ পেয়েছেন কি’?"
এখানেই না থেমে সালমান আরও বলেন, "আর সকলকে নিয়ে এত খারাপ কথা বলার পর, যাঁদের নাম নিয়ে বাজে মন্তব্য করছেন, তাঁরা কেউ আর কোনও দিন আপনার সঙ্গে কাজ করতে চাইবেন? এটুকু বুদ্ধি থাকা উচিত। নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন। আর যখন আমি আপনাকে ছবির প্রস্তাব দিলাম, আপনি না বলে দিলেন।"
পরিবার নিয়ে জবাব নিয়ে সালমান বলেছেন , "যদি কারও পরিবারের পিছনে পড়তেই হয়, তা হলে নিজের পরিবারের পিছনে পড়ুন। নিজের ভাইয়ের কাছে যান, ওঁকে ভালবাসার চেষ্টা করুন, মা-বাবাকে ভালবাসার চেষ্টা করুন, স্ত্রী-সন্তানের খেয়াল রাখুন। এটুকু তো করতেই পারেন। একমাত্র ঈশ্বরই আপনার খেয়াল রাখতে পারবেন। আর বন্ধু, আমি প্রতি দিন সকালে হাঁটু মুড়ি, ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের