নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সালমান খানের সঙ্গে বিগ বসের মঞ্চে হাত মেলানোর পরেই বিপাকে পড়েছেন ভোজপুরী গায়ক পবন সিং। লাগাতার খুনের হুমকি পাচ্ছেন তিনি। ভাইজানের সঙ্গে একমঞ্চে দেখলে চরম পরিণতি হবে বলে হুমকি পবন সিংকে। গায়কের অভিযোগের তীর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। কারণ , সেই গ্যাংয়ের তরফে সালমানকে লক্ষ্য করে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে।
বিগ বসের মঞ্চে এসে সালমান খানের উদ্দেশ্যে পবন সিং বলেন , "স্যার, মন থেকে বলছি, আমি আপনাকে ভাই বলে সম্বোধন করতে চাই। আমি আপনার খুব বড় ভক্ত। আজ প্রথমবার আপনার সামনে দাঁড়ানোর সৌভাগ্য হল। এ আমার জীবনের পরমপ্রাপ্তি।" এরপরই খুনের হুমকি ধেয়ে আসছে তার দিকে। ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে গায়ককে।
ঘটনার জেরে মুম্বই পুলিশের দ্বারস্থ হয়ে জোড়া অভিযোগ দায়ের করেছেন ভোজপুরী তারকা। আর এই দুটি অভিযোগই জমা পড়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার অ্যান্টি এক্সটরশন সেলে। মুম্বই পুলিশ কমিশনারেট দীক্ষিত গেদাম জানিয়েছেন , "সবরকম তদন্ত চলছে। খুব শীঘ্রই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।"
পবন সিং এক সাক্ষাৎকারে জানিয়েছেন , "যেসমস্ত হুমকিফোন পাচ্ছি, সেগুলো কখনও মুম্বই, কখনও বিহারের নম্বর থেকে আসছে। আমার কাছে টাকাপয়সাও চাওয়া হচ্ছে। এমনকী আমাকে হুমকি দেওয়া হয়েছে, ভবিষ্যতে যেন কখনও সালমানের সঙ্গে মঞ্চে না দাঁড়াই।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের