নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বাংলাদেশে হিন্দু অত্যাচারের মাঝেই ওপার বাংলার পেসার মুস্তাফিজুর রহমানকে কেনায় শাহরুখ খানকে দেশদ্রোহী আখ্যা দিচ্ছেন অনেকেই। সাতে পাঁচে না থেকে খেলার স্বার্থের কথা ভেবেই বিপাকে কিং খান। এবার তার জিভ কেটে আনার নিদান দিলেন অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আগ্রার জেলা সভাপতি মীরা রাঠোর। এই কাজ করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। যার পরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
মীরা রাঠোর বলেন , "বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের পুড়িয়ে মারা হয়েছে। আর এই লোকটি ওদের কিনে এনে স্থানীয়দের খাওয়াচ্ছেন। আজ আমি ওঁর মুখে কালি মাখিয়ে জুতোপেটা করেছি। আমাদের ভাইদের সঙ্গে এমনটা হলে আমরা কাউকে ছাড়ব না। আমাদের ভাইদের সঙ্গে যা হচ্ছে তা অন্যায়। যে ওর জিভ কেটে আমাদের এনে দেবে, তাকে আমরা ১,০০,০০০ টাকা নগদ পুরস্কার দেব।"
মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তবে শাহরুখ খান সম্পর্কে অপ্রীতিকর মীরাই প্রথম করলেন এমন নয়। এর আগেও গল্পকার দেবকী নন্দন ঠাকুর ও বিজেপি নেতা সঙ্গীত সোম অভিনেতার সমালোচনা করেছিলেন। এমনকী সঙ্গীত সোম তাঁকে দেশদ্রোহীর আখ্যা দিয়েছিলেন। প্রিয় অভিনেতার বিরুদ্ধে এহেন মন্তব্য করায় এবার শাহরুখের অনুরাগীদের নিশানায় মীরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের