নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিশ্বজুড়ে শাহরুখ খানের অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না। প্রায় তিন দশকের বেশি সময় ধরে বলিউডে রাজ করছেন তিনি। শাহরুখ খান বা কিং খান শুনলে সকলের মাথায় আসে বলিউড বা সিনেমা। তবে বিদেশের মাটিতে এবার সফটওয়্যার ডেভেলপারের আখ্যা পেলেন কিং খান। ভিডিও ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
একটি কুইজ শোতে আজব আখ্যা পেলেন শাহরুখ খান। সেই শোয়ের স্ক্রিনশট রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে , ক্যুইজে অংশগ্রহণকারী একজন বসে রয়েছেন। তার সামনে দেওয়া হয়েছে একটি প্রশ্ন। সঙ্গে চারটি অপশন। প্রশ্নটি , শাহরুখ খান কোন ক্ষেত্রে তাঁর প্রতিভার জন্য বিখ্যাত? অপশন হিসাবে দেওয়া ছিল, সফটওয়্য়ার ডেভেলপমেন্ট, ফিল্ম অ্যাক্টিং, মোটর রেসিং ও প্রফেশনাল পোকার। ক্যুইজে অংশ নেওয়া ব্যক্তি জবাব দেন সফটওয়্যার ডেভেলপমেন্ট। এরপরই হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা।
শাহরুখ খান গোটা বিশ্বে তার একটি কাজের জন্যই পরিচিত। ছোটবেলা থেকে স্ট্রাগল করে আজ এই জায়গায় পৌঁছেছেন। কিং খানকে অনুসরণ করেন এমন তারকা বা সাধারণ মানুষের সংখ্যাও গুণে শেষ করা যাবে না। বিনোদন জগতের কথা উঠলেই তার নাম আসবে। এটাই স্বাভাবিক। তবে ক্যুইজে অংশগ্রহণকারী ওই ব্যক্তি নাকি শাহরুখের নামই জানেন না। এরপরই সমালোচিত হচ্ছেন তিনি।
তবে সবাই সবটা জানবেন এমনটা নয়। নেটপাড়ায় এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলেছেন , কিং খানকে না চিনে তার অংশগ্রহণ করা উচিত হয়নি। আবার কারোর মন্তব্য , এইভাবে কাউকে আক্রমণ করা উচিত নয়। তার হয়তো অন্য বিষয়ে জ্ঞান আছে। তবে এই ব্যাক্তি জানিয়েছেন , তাড়াহুড়ো করে উত্তর দিতে গিয়েই ভুল করে বসেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা