নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - কেরিয়ারের প্রায় অন্তিম লগ্নে এসেও একের পর এক রেকর্ড তৈরি করে চলেছেন লিওনেল মেসি। এখনও তার পায়ের জাদুতে কাবু বিপক্ষের ফুটবলাররা। বলকে কীভাবে কথা বলাতে হয় তার থেকে আর ভাল কেই বা জানে। এবার কেরিয়ারের নতুন উচ্চতায় পৌঁছে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। ৯০০ গোলের ক্লাবে ঢুকে পড়লেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ড।
এতদিন ৯০০ গোলের মালিক ছিলেন পর্তুগিজ মহারথী ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বুধবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোয় ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে কেরিয়ারের ৯০০তম গোলটি করলেন তিনি। ম্যাচের সপ্তম মিনিটে বক্সের ভিতরে ঢুকে বাঁ পায়ের নিচু শটে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন। রোনাল্ডোর থেকে অনেক কম ম্যাচে এই নজির গড়লেন লিও।
৩ টি ক্লাব ও জাতীয় দলে খেলে ৯০০ গোলের রেকর্ড গড়ে ফেললেন মেসি। বার্সার জার্সিতে ৬৭২টি গোল করেছেন। দ্বিতীয় ক্লাব পিএসজির জার্সিতে মেসির গোলসংখ্যা ৩২। বর্তমান ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে ৮১ টি গোল করেছেন লিও। দেশের হয়ে এখনও পর্যন্ত ১১৫টি গোল করেছেন লিও। ৩৮ বছর বয়সে এই কীর্তি গড়লেন তিনি। রোনাল্ডো করেছিলেন ৩৯ বছর বয়সে।
৯০০ গোল করতে রোনাল্ডোর সময় লেগেছিল ১২৩৮ ম্যাচ। সেখানে মেসি ৯০০ তম গোল করলেন নিজের ১১৪২ তম ম্যাচে। আপাতত রোনাল্ডো প্রথম ফুটবলার হিসাবে ১ হাজার গোল করার দিকে এগোচ্ছেন। ১৩১২ ম্যাচে রোনাল্ডোর বর্তমান গোলসংখ্যা ৯৬৫। ফুটবল বিশ্বকাপ জয়ের পাশপাশি রোনাল্ডোর নজর এখন ১০০০ গোলের মালিক হওয়ার।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের