6a32601fc7c2b_WhatsApp Image 2026-06-17 at 2.19.23 PM (2)
জুন ১৭, ২০২৬ দুপুর ০৩:১৩ IST

রোম্যান্স না হিংসার প্রচার! মহাদেব অ্যান্ড সন্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে

নিউস ডেস্ক - ছোটপর্দায় নতুন ধারাবাহিকের ভিড়ে দর্শকদের নজর কেড়েছিল ‘মহাদেব অ্যান্ড সন্স’। তবে গল্প বা অভিনয়ের জন্য নয়, সম্প্রতি একটি বিতর্কিত দৃশ্যের কারণে শোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের বড় অংশ। অভিযোগ, গার্হস্থ্য হিংসার মতো সংবেদনশীল বিষয়কে অত্যন্ত হালকাভাবে দেখিয়ে সেটিকে ‘ভালোবাসা’ ও ‘অধিকারবোধ’-এর মোড়কে উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের একাংশের মতে অত্যন্ত উদ্বেগজনক।

বিতর্কের সূত্রপাত ধীরজ ও রাজ্জি চরিত্রকে ঘিরে একটি বিশেষ পর্ব থেকে। সেই দৃশ্যে পারিবারিক অশান্তির জেরে ধীরজকে রাজ্জির উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে দেখা যায়। অভিযোগ, শুধু ধাক্কাধাক্কি বা অপমান নয়, রাজ্জির শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকাও দেওয়া হয়। কিন্তু ঘটনার পর যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও আবেগঘন উপস্থাপনা ব্যবহার করা হয়েছে, তা অনেক দর্শকের কাছেই নির্যাতনের ঘটনাকে রোম্যান্টিক করে তোলার প্রচেষ্টা বলে মনে হয়েছে।

এই দৃশ্য সম্প্রচারিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। একাধিক দর্শক প্রশ্ন তুলেছেন, বাস্তবে যেখানে গার্হস্থ্য হিংসা একটি গুরুতর সামাজিক সমস্যা, সেখানে জাতীয় স্তরের একটি জনপ্রিয় টেলিভিশন শো কীভাবে এমন বিষয়কে বিনোদনের উপাদান হিসেবে ব্যবহার করতে পারে। অনেকেই দাবি করেছেন, বছরের পর বছর ধরে ভারতীয় টেলিভিশনে ‘অত্যাচারী নায়ক’-এর চরিত্রকে প্রেমের প্রতীক হিসেবে দেখানোর যে প্রবণতা রয়েছে, এই ধারাবাহিক সেই পুরনো ধ্যানধারণাকেই আরও একবার সামনে নিয়ে এসেছে।

এক্স  'সাবেক টুইটার' এবং অন্যান্য সমাজমাধ্যমে ক্ষুব্ধ দর্শকদের মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। কেউ লিখেছেন, “নির্যাতনকে রোম্যান্স হিসেবে দেখানো হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।” আবার কেউ বলেছেন, “গার্হস্থ্য হিংসা কোনও কৌতুক নয়, এটিকে ভালোবাসার নামে মহিমান্বিত করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।” অনেক ব্যবহারকারী মনে করছেন, এমন দৃশ্য শিশু ও কিশোর দর্শকদের কাছেও ভুল বার্তা পৌঁছে দিতে পারে। পাশাপাশি কিছু দর্শক সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের দাবিও তুলেছেন।

উল্লেখ্য, ‘মহাদেব অ্যান্ড সন্স’ ধারাবাহিকটি পরিচালনা করছেন সঙ্গীতা রাও এবং এতে অভিনয় করছেন শক্তি আনন্দ, স্নেহা ওয়াঘ-সহ একাধিক পরিচিত শিল্পী। সিরিজটির নির্মাতা ও লেখক সৌরভ তিওয়ারি। যদিও বিতর্কিত দৃশ্য নিয়ে বয়কটের ডাক এবং তীব্র সমালোচনা অব্যাহত রয়েছে, তবুও এই প্রতিবেদন লেখা পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। ফলে বিতর্ক আরও কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর দর্শকদের।

আরও পড়ুন

বাবার শেষ শিক্ষাই আজ সাইনার সবচেয়ে বড় শক্তি! লাজুর অভিনয়ে মুগ্ধ দর্শক
আগস্ট ০৩, ২০২৬

এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন

মন্দিরে গোপন বিয়ে, উর্মিলা-রামগোপাল বর্মাকে নিয়ে বিস্ফোরক দাবি সাংবাদিকের!
আগস্ট ০৩, ২০২৬

প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন

অশালীন ছবি থেকে হুমকির ভয়েস নোট! আতঙ্কে অভিনেত্রী চাঁদনি সাহা
আগস্ট ০৩, ২০২৬

চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন

কাজ পেতে শরীরের দাম চেয়েছিল! কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন আকাঙ্ক্ষা
আগস্ট ০৩, ২০২৬

মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান

প্রাক্তন প্রেমিকার স্বামীকে চুমু কুশলের! গওহরের এক মন্তব্যেই ভাইরাল মুহূর্ত
আগস্ট ০২, ২০২৬

রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।

অমিতাভ পারেন, আমরা কেন পারব না নিরামিষ বিতর্কে বিস্ফোরক অগ্নিমিত্রা!
আগস্ট ০২, ২০২৬

মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা

সাই পল্লবীকে নিশানা, সীতার সাজে কঙ্গনার পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া!
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা

ক্রাশকে সামনে পেয়েও সেলফি মিস! সাই পল্লবীর জন্য আবেগে ভাসলেন আরাত্রিকা
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা

প্রেম বয়স মানে না, শুধু বাড়ায় বুকের ধুকপুক! অপরাজিতার পোস্টে মুগ্ধ নেটপাড়া
আগস্ট ০১, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।

ফরাহকে উঁচু গলায় জবাব রামের! ভাইরাল ভিডিয়ো ঘিরে দর্শকদের ক্ষোভ
আগস্ট ০১, ২০২৬

রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান

ঘরের মেয়েকে ঠিক ভাবে শাসন করুন , কিশোরীকে নিয়ে বিতর্কিত পোস্ট কঙ্গনার
আগস্ট ০১, ২০২৬

তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন

স্বামীর আচরণে বিতর্ক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন গৌতমী! শ্রেয়ার জবাবে চমক
জুলাই ৩১, ২০২৬

 রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে

রামায়ণ নাকি টেলি সিরিয়াল, লারা দত্তের লুক ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল !
জুলাই ৩১, ২০২৬

নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে

মোদি বিষ্ণুর অবতার , পা ধুয়ে জল পান করতে চান সুদেশ বেরি
জুলাই ৩১, ২০২৬

বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

রাজনীতিই কি ভাঙবে বাবা-ছেলের সম্পর্ক , চমকে দিল উইঙ্কল-টুইঙ্কলের টিজার
জুলাই ৩১, ২০২৬

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে 

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের