নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অনেক ছোট থেকেই রঙিন দুনিয়ায় পা রেখেছিলেন। এখন যদিও ছবি ও টেলিভিশন জগতে তার পায়ের মাটি রীতিমত শক্ত। আর পেছনে ফিরে তাকাতে হবে না। তবে এতকিছুর মাঝেও তার পড়াশুনা নিয়ে সোশ্যাল মিডিয়ার একাংশের চিন্তা ছিল ভীষণ। তবে সেসব তার পড়াশুনায় কোনো প্রভাব ফেলেনি। বর্তমানে মাস্টার্স ডিগ্রি পূরণ করে সেই সার্টিফিকেটও হাতে পেয়েছেন তিনি। নিন্দুকদের যোগ্য জবাব দিলেন পর্দার রাসমণি।
সমাজবিজ্ঞানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পাশ করছেন দিতিপ্রিয়া। সোমবার সেই সার্টিফিকেট হাতে পেয়ে বুঝিয়ে দিলেন পর্দার সঙ্গে পড়াশুনার জগৎটা একেবারেই গুলিয়ে ফেলেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে এই মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিন্দুকদের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী।
অভিনেত্রীর পরণে ছিল শাড়ি। গলায় উত্তরীয়। হাতে আই কার্ড। আর মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট। যেখানে ওপর জ্বলজ্বল করছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির নাম। সঙ্গে তিনি লিখেছেন , "সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। স্মরণীয় একটি দিন। আনন্দ করার মতো প্রাপ্তি।"
একটা সময় চিন্তা করেছিলেন মাধ্যমিক পাশ করতে পারবেন কিনা। কিন্তু সেই বাঁধা পেরিয়ে উচ্চ মাধ্যমিকেও ৮২ শতাংশ নম্বর পেয়েছিলেন।লেটার মার্কস পান ইংরাজি, এডুকেশন ও মিউজিকে। সেই সময় রানি রাসমণির মত কঠিন চরিত্রে অভিনয়ের পাশাপাশিও মন দিয়ে দ্বাদশ শ্রেণীর পড়াশুনা চালিয়ে যান। পড়াশুনার অধ্যায় আপাতত শেষ ধরলে এখন আর সামনে কোনো বাঁধাই নেই দিতিপ্রিয়ার। কারণ ভবিষ্যতে তিনি যে পর্দায় আরও কাজ করবেন তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের