নিজস্ব প্রতিনিধি, মুম্বই – বলি পাড়ায় হুমকি আতঙ্ক। সলমান খান, পরিচালক রোহিত শেট্টির পর এবার রণবীর সিং। গত মঙ্গলবার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রণবীর সিংয়ের বাড়ি। গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশের রাডারে কুখ্যাত গ্যাংস্টার ‘হ্যারি বক্সার’। বিষ্ণোই গ্য়াংয়ের ঘনিষ্ঠ অভিযুক্ত!
সূত্রের খবর, রণবীর সিংয়ের কাছে ১০ কোটি টাকা চেয়ে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠানো হয়। সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। এরপরই রণবীর ও দীপিকার আবাসনে নিরাপত্তা রক্ষায় মোতায়েন হয়েছে ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। মুম্বই পুলিশ সূত্রে খবর, যে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, যে সম্ভবত বিষ্ণোই গ্যাং-এর সদস্য।
পুলিশ সূত্রে খবর, যে ভয়েস মেসেজ রণবীর সিংকে পাঠানো হয়েছিল, এর নেপথ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার ‘হ্যারি বক্সার’। আসল নাম হরি চাঁদ। বিষ্ণোই গ্য়াংয়ের ঘনিষ্ঠ অভিযুক্ত! এর আগে বিদেশে বসে ভিপিএন ব্যবহার করে বহুবার এমন আতঙ্কের আবহ তৈরি করেছে ‘হ্যারি বক্সার’।
উল্লেখ্য, বিখ্যাত পরিচালক রোহিত শেট্টি মুম্বইয়ের জুহুর বাসিন্দা। তাঁর বাড়ির বাইরে ৪-৫ গুলি চলার আওয়াজ শোনা যায়। খবর পেয়েই ছুটে যান নিরাপত্তাকর্মী ও পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। মুম্বইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতী জানিয়েছেন, “রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। জোনাল পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্ত শুরু করেছে।“
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন