69e0d8792e66d_WhatsApp Image 2026-04-16 at 18.05.39
এপ্রিল ১৬, ২০২৬ বিকাল ০৭:২৯ IST

রক্তে শর্করা বাড়লেই কি প্রিডায়াবেটিস ? চিকিৎসকের মন্তব্যে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রক্তে শর্করার মাত্রা সামান্য বাড়লেই কি সেটিকে ‘প্রিডায়াবেটিস’ বলা যেতে পারে? এই প্রশ্নকে ঘিরে নতুন করে আলোচনায় আসে বিভিন্ন চিকিৎসকদের মতামত। দিল্লির কার্ডিওলজিস্ট ডা. অলোক চোপড়া এই বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তার মতে, 'প্রিডায়াবেটিস’ আলাদা কোনো রোগ নয় বরং শরীরের সতর্ক সংকেত। সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি বিষয়টি ব্যাখ্যা করেছেন। 

ডা. অলোক চোপড়ার মতে, প্রিডায়াবেটিস বলতে মূলত ইনসুলিন রেজিস্ট্যান্সকে বোঝায়। এই অবস্থায় শরীর স্বাভাবিকভাবে চিনিকে কোষে পৌঁছে দিতে পারে না। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে।তিনি জানান, এটি কোনো হঠাৎ হওয়া সমস্যা নয়, বরং ধীরে ধীরে তৈরি হয়। শরীরে অনেক আগেই পরিবর্তনের ইঙ্গিত দিতে শুরু করে বলে তিনি উল্লেখ করেন।

প্রিডায়াবেটিসের মাত্রা কত?

রক্তে শর্করার মাত্রা কত হলে সেটিকে প্রিডায়াবেটিস বলা হয়, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে CDC। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই অবস্থায় HbA1c সাধারণত নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। এই সীমা ধরা হয়েছে প্রায় ৫.৭ শতাংশ থেকে ৬.৪ শতাংশ পর্যন্ত। ৫.৭ শতাংশের নিচে থাকলে সেটিকে স্বাভাবিক রক্তে শর্করা হিসেবে ধরা হয়। অন্যদিকে ৬.৫ শতাংশ বা তার বেশি হলে তা ডায়াবেটিস হিসেবে চিহ্নিত করা হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই অবস্থাকে অবহেলা করলে হৃদরোগ আর স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

চিকিৎসকরা কি বলছেন ?

শারীরিক এই অবস্থাকে অবহেলা করলে তা টাইপ ২ ডায়াবেটিসে পরিণত হতে পারে। তবে সঠিক সময়ে পদক্ষেপ নিলে এই অবস্থাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রতিদিনের জীবনযাত্রার পরিবর্তনই এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা আর পর্যাপ্ত ঘুম প্রয়োজনীয়। এছাড়া মানসিক চাপ নিয়ন্ত্রণকেও সমান গুরুত্বপূর্ণ দিতে হবে।

আরও পড়ুন

চিনির দাম বৃদ্ধিতে বাড়ছে বিকল্পের খোঁজ , রান্নায় মিষ্টি স্বাদ আনবে এই ৫ উপাদান
আগস্ট ২২, ২০২৬

উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা

আইফোনে লুকিয়ে জমছে আপনার যাতায়াতের তথ্য , সহজেই বন্ধ করুন এই ফিচার
আগস্ট ২২, ২০২৬

কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি

দুধের প্যাকেটের রং দেখেই বুঝুন ফ্যাটের হিসাব , কোন দুধ আপনার জন্য সঠিক
আগস্ট ২১, ২০২৬

প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন

রিল স্ক্রল করতে করতেই বিপদ? মস্তিষ্ক নিয়ে গবেষণায় মিলল চমকে দেওয়ার মতো তথ্য
আগস্ট ২০, ২০২৬

অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও

দামি সুপারফুড নয় , রান্নাঘরের বেশ কিছু খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরক্ষার শক্তি
আগস্ট ২০, ২০২৬

ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম

রান্নাঘরের হলুদেই বড় বিপদ ! জানুন নকল মশলা চেনার সহজ কৌশল
আগস্ট ১৯, ২০২৬

ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন

প্রিমিয়াম ছাড়াই ৭ লক্ষের বিমা ! চাকরিজীবীরা EPF এর এই সুবিধা কীভাবে পাবেন
আগস্ট ১৯, ২০২৬

নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত

সরকারি নির্দেশে পোস্ট সরালে কারণ জানাবে এক্স ! বড় ঘোষণা ইলন মাস্কের
আগস্ট ১৭, ২০২৬

সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা

ফোন চার্জে এই ১০ ভুলেই কমতে পারে ব্যাটারির আয়ু , এখনই বদলান অভ্যাস
আগস্ট ১৭, ২০২৬

ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের