নিজস্ব প্রতিনিধি, পাটনা – হাতে আর বাকি মাত্র কয়েকটা দিন। তারপরই বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ পর্ব। এই আবহে রক্তাক্ত ভোটমুখী বিহার। খুন করা হয়েছে লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ দুলারচাঁদ যাদবকে। এই ঘটনায় রবিবার সকালে জেডিইউ প্রার্থী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, একসপ্তাহ আগে লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ দুলারচাঁদ যাদবকে খুনের অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মোকামা কেন্দ্রের জেডিইউ প্রার্থী অনন্ত সিং, মণিকান্ত ঠাকুর এবং রঞ্জিত রাম। সেই ভিত্তিতে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। পাটনার এসএসপি কার্তিকেয় শর্মা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানিয়েছেন।
গত বৃহস্পতিবার অনন্ত সিং দাবি করেছিলেন, “দুলারচাঁদ যাদব যেখানে দুই গোষ্ঠীর ঝামেলায় জড়িয়ে পরে, সেখান থেকে অনেক দূরে ছিলাম আমি। আমি ঠিক জানি না কী ঘটেছিল, তবে আমার কিছু লোক অভিযোগ করেছে যে যাদবের অনুগামীরা তাঁদের গাড়ি ভাঙচুর করেছে।“ আরজেডি প্রার্থী বীণা দেবীর স্বামীর ওপরে খুনের দায় চাপিয়েছেন বর্তমান বিধায়ক নীলম দেবীর স্বামী অনন্ত সিং।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...