নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণ লাল কেল্লার কাছে। মৃতের সংখ্যা বেড়ে ১১। আহত কমপক্ষে ৩০। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “খতিয়ে দেখা হচ্ছে।“ জারি করা হয়েছে হাই সিকিউরিটি অ্যালার্ট, বন্ধ রাখা হয়েছে মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ।
বিস্ফোরণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে শাহ। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, “কেনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। সিসিটভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে। সব দিকে খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে। কিছুক্ষণের মধ্যে আমি ঘটনাস্থলে পৌঁছব। যাব হাসপাতালেও।“
দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, “সোমবার সন্ধ্যায় ৬.৫২ মিনিট নাগাদ সিগনালের লাল বাতি দেখে একটি গাড়ি ধীর গতিতে এসে থামে। তারপরই আচমকা গাড়িটিতে বিস্ফোরণ হয়। আশপাশে থাকা অন্যান্য গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু। ঘটনাস্থলে পৌঁছছে এফএসএল, এনআইএ-র মতো এজেন্সি। গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।“
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের