69d61ee133239_Gallery_20260408_1775640189
এপ্রিল ০৮, ২০২৬ দুপুর ০৪:৪১ IST

রিঙ্কুকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দাও, কেকেআর অধিনায়ককে বিশেষ অনুরোধ সৌরভের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাইশ গজের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরের এক অনুষ্ঠানে জমে উঠল ক্রিকেটীয় আড্ডা। সৌজন্যে ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের মঞ্চে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেকে রিঙ্কু সিংয়ের ব্যাটিং পজিশন নিয়ে বিশেষ পরামর্শ দিলেন তিনি। সিএবি সভাপতির এই মন্তব্য যেমন সমর্থকদের মনে আশার আলো জাগিয়েছে, তেমনই নাইট শিবিরের রণকৌশল নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।

শহরের বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় বসেছিল চাঁদের হাট। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের নতুন সংস্করণের সূচনায় হাজির ছিলেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি ও ঝুলন গোস্বামীর মতো নক্ষত্ররা। জানা যাচ্ছে, গত দুই মরশুমে ৮টি দল থাকলেও এবার ৯টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্ট আয়োজিত হবে। আগামী ২৭ এপ্রিল ক্রিকেটারদের ড্রাফটিং হবে। পাশাপাশি আগামী বছর থেকে IPL-এর ধাঁচে বড় আকারের নিলামের পরিকল্পনাও রয়েছে সিএবি কর্তাদের।

চোট সারিয়ে মাঠে ফিরতে মরিয়া শামিও এবার এই লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সৌরভ, শামি, রাহানেদের নিয়ে আয়োজিত বিশেষ টক শো। সেখানেই কেকেআর অধিনায়ককে সরাসরি অনুরোধ করেন সৌরভ। তিনি বলেন, 'রিঙ্কু অনেকটা নিচে ব্যাটিং করতে নামছে। রাহানে তোমাকে একটা অনুরোধ করছি। রিঙ্কুকে একটু ওপরে ব্যাট করতে নামাও। যাতে ও উইকেটে বেশি সময় কাটাতে পারে'।

এর প্রতিক্রিয়ায় ক্যাপ্টেন জানিয়েছেন, 'কেকেআরের অধিনায়ক হওয়ার অনুভূতি দুর্দান্ত। আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য কৃতজ্ঞ। IPL জেতাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বেশ কয়েক বছর খেলছি। টিমের পরিবেশ দুর্দান্ত। শাহরুখ খান সবার কাছে যেন বড় দাদার মতো। সবাইকে খুব সাপোর্ট করেন। তার জন্য আমাদের সেরাটা দিতে হবে। সমর্থকদের জন্য সেরাটা দিতে হবে। ইডেনে খেলার অনুভূতি একেবারেই আলাদা। এখানকার সমর্থকরা প্রচণ্ড প্যাশনেট। অদ্ভুত একটা আবেগ আছে তাদের মধ্যে। এখানে রঞ্জি খেলতে এসেও সেই উপলব্ধি করেছি'।

এমন সময় জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই '৫ ছক্কা'র স্মৃতিচারণ করেন রিঙ্কু সিং। আলিগড় থেকে উঠে আসা এই বাঁ-হাতি ব্যাটার জানান, ওই ঐতিহাসিক ওভারের পর থেকে তার জগত সম্পূর্ণ বদলে গিয়েছে। কেকেআর যে তার সাফল্যের প্রধান কারিগর, সে কথা অকপটে স্বীকার করেন তিনি। বর্তমানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো যে উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চের দরজা খুলে দেয়, সে বিষয়েও মত দেন নাইটদের এই সহ-অধিনায়ক। অন্যদিকে, মহিলা ক্রিকেটের উন্নতি নিয়ে কথা বলেন কিংবদন্তি ঝুলন গোস্বামীও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এমন প্রস্তাব নাইট ম্যানেজমেন্ট কতটা কার্যকর করে এখন সেটাই দেখার।

আরও পড়ুন

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন, ফিরেই গোল মেসির! আবেগে জড়িয়ে ধরলেন সতীর্থদের
আগস্ট ২০, ২০২৬

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার

১ কোটি টাকা পর্যন্ত সাহায্য, প্রাক্তনদের মাসিক ভাতা! ক্রীড়াক্ষেত্রে বাংলার উন্নয়নে বড় উদ্যোগ সরকারের
আগস্ট ২০, ২০২৬

অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের