নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমা ধুরন্ধর নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এই ছবিতে অভিনেতা অক্ষয় খান্না যে শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রটি পুরোপুরি কল্পনার নয়। বরং এটি তৈরি হয়েছে পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার রেহমান ডাকাইটের বাস্তব জীবনের গল্প থেকে। করাচির অপরাধ জগতের এক পরিচিত নাম ছিলেন রেহমান ডাকাইট। অল্প বয়সেই অপরাধের পথে পা বাড়ানো এই ব্যক্তি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন এক নিষ্ঠুর গ্যাং লিডার। তার জীবনে ছিল হিংসা, ভয় আর রক্তাক্ত অধ্যায়ের পর অধ্যায়। সেই অন্ধকার জীবন কাহিনিকেই বড় পর্দায় তুলে ধরা হয়েছে ধুরন্ধর ছবির মাধ্যমে।

কারাচির লিয়ারি এলাকাতে জন্ম নেওয়া সারদার আব্দুল রেহমান বালুচ যিনি পরবর্তীতে রেহমান ডাকাইট নামে পরিচিত হন, অত্যন্ত গরীব আর হিংস্র পরিবেশে বড় হয়েছেন। পড়াশোনার বদলে তিনি খুব কম বয়সে অবৈধ ড্রাগ ব্যবসা, অস্ত্রসহ অপরাধ জগতে প্রবেশ করেন। মাত্র ১৩ বছর বয়সে এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করেন এবং কুখ্যাতিগ্রস্ত হয়ে ওঠেন। পরে তিনি সংঘর্ষ, চাঁদাবাজি, মানব অধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সুরক্ষা সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েন।

ধীরে ধীরে তিনি করাচির এক ভয়ঙ্কর গ্যাংস্টারে পরিণত হন। তার বিরুদ্ধে বহু খুনের অভিযোগ ছিল। এলাকায় তার এতটাই দাপট ছিল যে সাধারণ মানুষ যেমন তাকে ভয় পেত। অনেক রাজনৈতিক লোকের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে অভিযোগ ওঠে। তার জীবন ছিল চরম হিংসায় ভরা। নিজের গ্যাং টিকিয়ে রাখতে তিনি একের পর এক নৃশংস কাজ করে গেছেন। শেষ পর্যন্ত ২০০৯ সালে পুলিশের সঙ্গে সংঘর্ষে রেহমান ডাকাইটের মৃত্যু হয়। এই ভয়ঙ্কর বাস্তব জীবনকেই ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমা ধুরন্ধরের চরিত্র। ছবির মাধ্যমে দর্শকরা রেহমান ডাকাইটের অন্ধকার জগতের একটি রূপ নতুনভাবে উপস্থাপন করেছে।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের