নিজস্ব প্রতিনিধি, কর্ণাটক – কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রর পর এবার কংগ্রেস বিধায়ক সতীশ কৃষ্ণ সেল। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করল ইডি। সতীশ কৃষ্ণ সেলের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, একটি কোম্পানি রয়েছে সতীশ কৃষ্ণ সেলের নামে। ওই কোম্পানির মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করা লৌহ আকরিক বিদেশে রফতানি করেন তিনি। তা থেকে কোটি কোটি টাকা আয় করেছেন সতীশ। এর আগে তাঁকে নোটিশ দিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। মঙ্গলবার রাত থেকে সতীশকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে বুধবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি।
সতীশের বাসভবন সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ১৪ কোটি টাকার গয়না ৬.৭৫ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে ইডি। উল্লেখ্য, গত মাসে অনলাইন বেটিং চক্র চালানো, সিকিমের অনলাইন ও অফলাইন জুয়া মামলায় আর্থিক তছরূপের অভিযোগে কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রকে গ্রেফতার করেছিল ইডি।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
তারেক রহমানকে চিঠি লিখে দুই দেশের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী
লেবাননে ভারতের মুখ উজ্জ্বল, ইউএন-এর সেরা শান্তিরক্ষকের সম্মান পেলেন মেজর অভিলাষা বারাক
রিপোর্ট নেগেটিভ হলেও মহিলার স্বাস্থ্য পর্যবেক্ষণ অব্যাহত, সতর্কতা জারি সব বিমানবন্দরে
বকরি ইদের আগে কুরবানির ঘটনায় মুসলিম ও হিন্দু গোষ্ঠীর সংঘর্ষ
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...