নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রকাশ্যে একাদশ শ্রেণীর পড়ুয়াকে বেধড়ক মারধর। গণপিটুনি দিয়ে ওই ছাত্রকে খুনের অভিযোগ উঠল একদল নাবালকের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ৬ নাবালককে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির ত্রিলোকপুরিতে।
সূত্রের খবর , মৃতের নাম মোহিত। সোমবার সন্ধ্যায় ত্রিলোকপুরি এলাকায় হঠাৎই মোহিতকে ঘিরে ধরে একদল নাবালক। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে তা পরিণত হয় হাতাহাতিতে। এরপর মাটিতে ফেলে মোহিতকে বোধড়ক মারধর করতে থাকে। লাগাতার লাথি, ঘুঁসি চলে। রক্তাক্ত করে দেওয়া হয় ওই ছাত্রকে।
ঘটনায় এক প্রত্যক্ষদর্শী বাঁধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এরপর এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত নাবালকরা। রক্তাক্ত অবস্থায় ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এমারজেন্সি বিভাগে তাকে ভর্তি করানো হয়। এরপর রাতের দিকে অবস্থার অবনতি হলে আক্রান্ত ছাত্রকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অনেক চেষ্টার পরও বাঁচানো সম্ভব হয়নি পড়ুয়াকে। ওই হাসপাতালেই মৃত্যু হয় ছাত্রের। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। ৬ জনকে আলাদা আলাদা জায়গা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফে প্রাথমিক অনুমান , ব্যক্তিগত শত্রুতার জেরেই তাকে খুন করা হয়েছে। বাকি তদন্ত চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর আদালতে তুলে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করা হবে।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের