নিজস্ব প্রতিনিধি , সালেমা- রাস্তার ধার থেকে উদ্ধার বস্তাবন্দি মহিলার রক্তাক্ত দেহ। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রকাশ্যে দিবালোকে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরায়।
সূত্রের খবর , মৃতার নাম লিপিকা শর্মা। বয়স আনুমানিক ২৭ বছর। সালেমা মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। মাথায় ও মুখে গাভীর আঘাত রয়েছে যুবতীর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান সালেমা থানার ওসি দীপক দাস। এরপর ফরেনসিক দল এসে গোটা ঘটনাটির প্রাথমিক তদন্ত শুরু করে।
ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , "আমরা সকাল ৮টা নাগাদ এই মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর পাই। সঙ্গে সঙ্গে আমাদের তরফে একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। মৃতার বাবা জানিয়েছেন , দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে বচসার জেরে বাপের বাড়িতে থাকতেন। মাথায় মুখে অনেকটাই ক্ষত রয়েছে। বাকিটা ময়নাতদন্তের পরেই জানা যাবে।"
১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহুলচর্চিত ওষুধ-কাণ্ডে বড় অগ্রগতি
বর্তমানে NIA হেফাজতে রাখা হয়েছে শওকত মোল্লাকে
তোলাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলায় আদালতে পেশ করা হয় তৃণমূল নেতাকে
বিএসএফের তৎপরতায় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে জোরদার নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা
শওকত মোল্লাকে ফেরার ঘোষণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দের বিরুদ্ধে সরাসরি সুর চড়িয়েছেন অর্জুন সিং
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...