নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা – অবশেষে শেষ রামমন্দিরের নির্মাণের কাজ। মঙ্গলবার রামমন্দিরের চূড়ায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ধ্বজারোহণে স্মৃতিচারণ করলেন আরএসএস প্রধান।
এদিন যোগী বলেন, ”আমরা বলতাম, রামলাল্লা হাম আয়েঙ্গে, লাঠি-গোলি খায়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে। আজ তা সত্যি হল। প্রধানমন্ত্রীর হাত ধরে আজ ধ্বজারোহণ হল। আমরা তাঁকে ধন্যবাদ জানাই। ভাগবতজিকেও ধন্যবাদ। এই সংকল্পকে হাতিয়ার করেই আমরা আগামীর দেশ গড়ে তুলব। যে অযোধ্যা একসময় অরাজকতার প্রতীক ছিল, আজ তা সুশাসনের প্রতীক।”
বেলা ১১টা ৫০ নাগাদ শুরু হয় ধ্বজারোহণ পর্ব। ধীরে ধীরে মন্দিরের সর্বোচ্চ চূড়া পর্যন্ত ওঠে ন্যায়ের ধ্বজা। এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল দেশবাসী। রামলালার বিশেষ আরতি ও পুজোয় অংশ নেবেন মোদি। ধ্বজারোহণ উপলক্ষ্যে অযোধ্যায় কমপক্ষে ৮ হাজার অতিথি। এটিএস, এনএসজি এবং সাইবার বিভাগের জন্য জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা। মোতায়েন করা হয়েছে এটিএসের বিশেষ কমান্ডো, এনএসজি স্নাইপার, সাইবার বিশেষজ্ঞ, টেকনিক্যাল টিম সব মিলিয়ে ৬৯৭০ জনকে। এছাড়া থাকছে স্পেশাল ইউনিট, বম্ব স্কোয়াড। রামমন্দির চত্বরে থাকবে অ্যান্টি ড্রোন টেনোলজি, অ্যাডভানসেড মনিটরিং সিস্টেম।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের