নিজস্ব প্রতিনিধি, রাজস্থান – মিড ডে মিল খেয়ে গুরুতর অসুস্থ পড়েন ৯০ জন পড়ুয়া। তড়িঘড়ি পড়ুয়াদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানে। কীভাবে মিড ডে মিলে বিষক্রিয়া হল? তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলার চুরিয়াওয়াস গ্রামের একটি সরকারি স্কুলে। মিড ডে মিল খাওয়ার পরই আচমকা অসুস্থ হয়ে পড়ে ৯০ জন পড়ুয়া। তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় তাঁদের। আপাতত প্রত্যেকেই বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জেলা শাসক দেবেন্দ্র কুমার জানিয়েছেন, “ইতিমধ্যেই ওই স্কুলে পরিবেশিত খাবারের নমুনা সংগ্রহ করেছেন খাদ্য আধিকারিকরা। গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।“ ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।
যদিও বিষক্রিয়ার অভিযোগ মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। খাবারে কী এমন ছিল যার জেরে এত পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল? কীভাবে স্কুলের খাবারে বিষক্রিয়া হল? ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে? নাকি নিছক দুর্ঘটনা? উঠছে একাধিক প্রশ্ন।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন