নিজস্ব প্রতিনিধি, দিল্লি – রাজনৈতিক বৈরিতা এখন অতীত। নাচের অনুশীলনে একসঙ্গে কোমর দোলালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, এনসিপি (শরদ) সাংসদ সুপ্রিয়া সুলে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নাচের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
গত বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছিলেন কঙ্গনা রানাউত। সেখানে দেখা যায়, নাচের অনুশীলন করছেন মাণ্ডির বিজেপি সাংসদ কঙ্গনা, তৃণমূল সাংসদ মহুয়া এবং এনসিপি (শরদ) সাংসদ সুপ্রিয়া। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন বিজেপি সাংসদ নবীন জিন্দলও। আসলে কয়েকদিন পরই নবীনের মেয়ের বিয়ে। সেই বিবাহবাসরে সঙ্গীত অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৪ সাংসদ।
নেটিজেনদের মধ্যে কেউ লিখেছেন, “মহুয়া মৈত্র, সুপ্রিয়া সুলে কঙ্গনার সঙ্গে নাচছেন, যিনি পাঞ্জাবের কৃষকদের সন্ত্রাসবাদী বলেছিলেন। ধনকুবের বিজেপি সাংসদ নবীন জিন্দলের মেয়ের জন্য নাচের অনুশীলন। এই দ্বিচারিতা স্পষ্ট এবং লজ্জাজনক। এভাবেই আসলে রাজনৈতিক দলগুলো মানুষকে বোকা বানায়।“ আবার কেউ লিখেছেন, “দিনে বিরোধিতা, রাতে একসঙ্গে মোচ্ছব! এই জন্যই আমজনতা একা। যারা কৃষকদের কটাক্ষ করেছে, দেশে ঘৃণা ছড়িয়েছে, তাদের সঙ্গেই এখন বন্ধুত্ব হচ্ছে, বিয়ে উপলক্ষ্যে।“
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
ভোটাভুটি পর্ব অতীত করে এই বিল পাশ করল কেন্দ্রীয় সরকার
শীর্ষে রয়েছে আমেরিকা
পুতিনের সম্ভাব্য সফরের কথা ঘোষণা ক্রেমলিনের
আপাতত দুটি বিমানের পরিষেবা বন্ধ রাখা হয়েছে
আমলা বদলি নিয়ে স্বস্তিতে কেন্দ্র
মহিলা সংরক্ষণ বিলে বিরোধীদের সমর্থন চান মোদি
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন