নিজস্ব প্রতিনিধি, দিল্লি – প্রথমে বিহারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মা হীরাবেন মোদিকে কুরুচিকর মন্তব্য। এবার প্রধানমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় AI ভিডিও পোস্ট করেছে কংগ্রেস। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। AI ভিডিও দেখে বেজায় চটেছে বিজেপি।
এক্স হ্যান্ডেলে বিহার কংগ্রেসের তরফ থেকে একটি AI ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী ঘুমচ্ছেন। তখন স্বপ্নে স্বর্গগত মা-কে দেখছেন মোদি। স্বপ্নে প্রধানমন্ত্রীকে তাঁর মা বলছেন, “বাবা নরেন। ভোটের জন্য আর কতটা নিচে নামবে। প্রথমে তুমি আমাকে নোটবন্দির লাইনে দাঁড় করালে। তারপর আমাকে প্রণাম করারও রিল বানালে। এবার বিহারেও আমার নামে রাজনীতি করছ। অপমানজনক পোস্টার ব্যানার ছাপছো। রাজনীতির নামে আর কত নিচে নামবে?” তখনই ঘুম ভেঙে যায় প্রধানমন্ত্রীর। ভিডিও-র ক্যাপশনে লেখা, “সাহেবের মা তাঁর স্বপ্নে এসেছেন। দেখুন কী মজাদার কথা হল?”
বিজেপি সাংসদ রাধামোহন আগরওয়াল বলেন, “ভারতীয় রাজনীতিতে নয়া অধঃপতন। প্রধানমন্ত্রী মোদি সবসময় ব্যক্তিগত জীবন থেকে রাজনীতিকে আলাদা রাখতে পছন্দ করেন। তাঁর মা-কে নিয়ে এভাবে আক্রমণ, শুধু গোটা দেশকে বিভ্রান্ত করাই নয়, দেশের সব মা-বোনেদের অপমান।“ পাল্টা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান পবন খেরা বলেন, “একজন মা তাঁর সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন। এতে অপমানের কী আছে।“
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের