নিজস্ব প্রতিনিধি, পাটনা – সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে বিহারে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই নির্বাচনে ২৪৩ টি আসনেই প্রার্থী দেবে বলে ঘোষণা করেন জন সুরজ দলের প্রধান প্রশান্ত কিশোর। সেই অনুযায়ী, বৃহস্পতিবার ৫১ জন প্রার্থী তালিকা প্রকাশ করল জন সুরজ পার্টি।
জন সুরজ পার্টির প্রার্থী তালিকায় একের পর এক চমক রয়েছে। রাজনীতিবিদের বদলে স্থান পেয়েছেন বিশিষ্ট গণিতজ্ঞ, অভিজ্ঞ আইনজীবী, চিকিৎসক, প্রাক্তন আমলা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা। প্রথম দফায় ৫১ জন প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য হল - প্রখ্যাত গণিতজ্ঞ কে সি সিনহা (পাটনার কুমহারার আসন), বর্ষীয়ান আইনজীবী ওয়াই বি গিরি, পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী অমিত কুমার দাস (মুজাফ্ফরপুর আসন)।
উল্লেখ্য, ২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়া যাবে ১০ অক্টোবর থেকে, ১৭ অক্টোবর পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২০ অক্টোবর। দ্বিতীয় দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২৩ অক্টোবর।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের