নিজস্ব প্রতিনিধি , রিয়াদ - দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে মাঠে ফিরেই নিজের জাত চেনালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চোট সরিয়ে প্রত্যাবর্তনের রাতে জোড়া গোল করে আল নাসরকে এনে দিলেন দাপুটে জয়। শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাজমাকে ৫-২ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ক্লাবটি।
ম্যাচের আগে সিআর সেভেনের ফিটনেস নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল আল নাসর শিবির। গত ফেব্রুয়ারি মাসের শেষে আল ফাইহার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর থেকেই আশঙ্কার মেঘ জমেছিল। এমনকি আসন্ন জুন-জুলাইয়ের বিশ্বকাপে রোনাল্ডোর অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে মাদ্রিদে গিয়ে বিশেষ চিকিৎসা ও কঠোর পুনর্বাসনের পর নিজেকে ফের যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলেছেন পর্তুগিজ মহাতারকা।

মাঠের লড়াইয়ে নামার পর অবশ্য সব জল্পনা উড়িয়ে দিয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথম ৫৬ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। রোনাল্ডোর মতোই এ দিন জোড়া গোল করেছেন সেনেগালিজ তারকা সাদিও মানে। এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার মগডালে নিজেদের আধিপত্য বজায় রাখল আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্টের ব্যবধান এখন গিয়ে দাঁড়াল ৬-এ।
পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের খতিয়ানেও আরও এক ধাপ এগিয়ে গেলেন রোনাল্ডো। পেশাদার ক্যারিয়ারে তাঁর মোট গোল সংখ্যা এখন ৯৬৭। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১,০০০ গোলের জাদুকরী মাইলফলক স্পর্শ করা এখন স্রেফ সময়ের অপেক্ষা। সব জল্পনা উড়িয়ে ‘রাজা’র মতো কামব্যাক করে দারুণ খুশি পর্তুগিজ তারকা নিজেও।নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে তাঁর ভক্তদের। চোটের মেঘ কাটিয়ে সিআর সেভেনের এই ছন্দ কি শেষ পর্যন্ত আল নাসরকে অধরা লিগ ট্রফি এনে দেবে-এখন সেই অপেক্ষাতেই ফুটবল বিশ্ব।
ম্যাচ শেষে নিজের সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে রোনাল্ডো লেখেন, 'ফিরে আসতে পেরে দারুণ লাগছে। আমরা একসাথেই সামনের দিকে এগিয়ে যাব'।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের