নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ বিধানসভা নির্বাচনের ব্যারাকপুরের প্রার্থী হন রাজ চক্রবর্তী। তিনি নিজের কেন্দ্র ব্যারাকপুর থেকে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু জয় আসেনি। জয় ছিনিয়ে নেয় ব্যারাকপুরের বর্তমান বিধায়ক কৌস্তভ বাগচী। পরাজয় স্বীকার করে নেন প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। পরাজয়ের পর নানা কটাক্ষের শিকার হন রাজ চক্রবর্তী।

৪ মের পর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা করেন রাজ চক্রবর্তী। নিজেকে এসব থেকে দূরে রাখতে তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে ছুটি কাটাতে যান বিদেশে। উপলক্ষ্য ছিল তাদের অষ্টম বিবাহবার্ষিকী। কিন্তু তাতেও কটাক্ষের শিকার হন রাজ-শুভশ্রী দুজনেই।

রাজ চক্রবর্তী শ্যালিকা দেবশ্রী গঙ্গোপাধ্যায় জামাইবাবুর এই হার নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। ২০২১ সাল থেকে তিনি বিজেপিকে সমর্থন করেন। উত্তরপ্রদেশে গিয়ে যোগী আদিত্যনাথের হয়ে প্রচার করে আসেন তিনি। রাজ চক্রবর্তীর হারের পর তার ওপর কাদা ছেটানোর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন কৌস্তভ বাগচীর সঙ্গে এই বিষয়ে কথাও হয়েছিল কৌস্তভ বাগচী ওখানে উপস্থিত থাকলে এমন ঘটনা ঘটত না। এই ঘটনার প্রভাব পড়েছে রাজ চক্রবর্তী শশুর-শাশুড়ির উপর তারা অবসাদে ভুগছেন।

এই প্রসঙ্গে দেবশ্রী গঙ্গোপাধ্যায় আরও বলেন আমি স্ব-চক্ষে দেখেছি রাজ কী ভাবে ব্যারাকপুরের জন্য কাজ করেছে। ওর এই পরাজয় সত্যিই ভীষণ দুঃখজনক। রাজের উচিত ছিল আর.জি.কর ঘটনার পরই পদত্যাগ করে দেওয়ার। যখন সকল মানুষ আকাশের দিকে তাকিয়ে ছিল বিচারের আশায় তারপর যেভাবে যা ঘটে গেছে তৃণমূলের পরাজয় নিশ্চিত ছিল।

শুভশ্রীর মন্তব্য প্রসঙ্গে দেবশ্রী বলেন মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে আনা মোটেই ঠিক হয়নি। যদিও তিনি এও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিচক্ষণতা নিয়ে তিনি কোন প্রশ্ন করতে চান না বরং তার মনের জোরকে কুর্নিশ জানান।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের