নিজস্ব প্রতিনিধি, মুম্বই - পর্ন কান্ডের তরতাজা স্মৃতি এখনও তরতাজা। এরই মাঝে ফের বিপাকে রাজ কুন্দ্রা। কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে। ব্যবসায়ী দীপক কোঠারি ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন এই তারকা দম্পতির বিরুদ্ধে।
সূত্রের খবর, ব্যবসায়িক স্বার্থে রাজ কুন্দ্রাকে দেওয়া টাকা ব্যক্তিগত কারণে ব্যবহার করেন অভিনেতা অভিনেত্রী। রাজেশ আর্য নামে এক এজেন্ট তাকে রাজ-শিল্পার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। একটি অনলাইন রিটেল প্ল্যাটফর্ম ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর ছিলেন তারকা দম্পতি। সেই সময়ে সংশ্লিষ্ট সংস্থাতে তাঁদের বিনিয়োগ ছিল ৮৭.৬ শতাংশ।
অভিযোগকারী দাবি করেছেন, তারকা দম্পতি তার থেকে ১২ শতাংশ সুদে ৭৫ কোটি টাকা লোন চায়। পরে এই অর্থ বিনিয়োগের মাধ্যমে দেওয়ার আবেদন করেন। সেখানে অনেক কম কর দিতে হয়। ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১.৯ কোটি টাকা তিনি রাজ-শিল্পাকে দিয়েছিলেন। এর পরে ধাপে ধাপে ২০২৩ সালের মধ্যে তাদের ৬০.৪৮ কোটি টাকা দিয়েছিলেন। এই অর্থ বাণিজ্যিক কাজে ব্যবহার না করে ব্যক্তিগত স্বার্থে কাজে লাগিয়েছেন রাজ-শিল্পা।
বিষয়টি নিয়ে থেমে থাকেননি ওই ব্যবসায়ী। তারকা দম্পতির বিরুদ্ধে মুম্বইয়ের জুহু থানায় একটি অভিযোগ দায়ের করেন দীপক। মামলাটি স্থানান্তরিত হয় অর্থনৈতিক অপরাধ দমন শাখায় (ইওডব্লিউ)। মামলার শুনানি এখনও শুরু হয়নি। ২০২১ সালে পর্নোগ্রাফি তৈরি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রাজ কুন্দ্রা। এখন যদিও সেই মামলায় জামিন পেয়েছেন।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের