নিজস্ব প্রতিনিধি, পাটনা – বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যোগ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, ‘বিহারী বিরোধী’ হিসেবে পরিচিত স্ট্যালিন। তাঁর বিহার যাত্রায় ইন্ডিয়া জোটের ক্ষতি হতে পারে।
সোশ্যাল মিডিয়ায় বিহারে পৌঁছনোর আগে এম কে স্ট্যালিন লেখেন, “বিহারের মাটি, লালুপ্রসাদ যাদবজির মাটি। এ মাটি ভোটচুরির সাক্ষী। এই মাটি আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। যে যাত্রায় রাহুল গান্ধী, তেজস্বী যাদব, প্রিয়াঙ্কা গান্ধীরা বিহারের মানুষের যন্ত্রণাকে অদম্য লড়াইয়ের শক্তিতে পরিণত করতে চাইছেন।“
বিজেপির এক মুখপাত্র বলেন, “আপনি তো নিজেকে তামিল সিংহ বলে পরিচয় দেন। তাহলে বিহারে দাঁড়িয়ে বলুন যা যা আপনার দলের লোকের বলেছে, সেগুলো আপনিও বিশ্বাস করেন।“ সম্প্রতি ‘বিহারী বিরোধী’ হিসেবে মন্তব্য করেছেন ডিএমকে-র একাধিক নেতা। এমনকি সেই পথেই হেঁটেছেন খোদ স্ট্যালিনের ছেলে উদয়নিধি।
এদিনের ভোটার অধিকার যাত্রায় স্ট্যালিন ছাড়াও যোগ দিয়েছিলেন মুজফফরপুরে তেজস্বী যাদব, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। এর আগে এই যাত্রায় যোগ দিয়েছেন অখিলেশ যাদব, হেমন্ত সোরেনরা।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের