নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মাত্র ৪৩-এ থেমে গিয়েছে রাহুল নামের এক জ্বলন্ত প্রদীপ। সোমবার শেষকৃত্য হয়েছে অভিনেতার। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষযাত্রায় চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ে বিতর্কিত পোস্ট করেন সঞ্চালক-অভিনেতা মীর আফসার আলি। রাজনীতিক, টলিউড তারকা থেকে আমজনতাদের তোপ দেগেছেন তিনি। এরপরই নেটিজেনদের রোষের মুখে পড়েন সঞ্চালক-অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় মীর লিখেছেন, “রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এভাবে চলে যাওয়া থেকে কয়েকটি ছোট ‘প্রাপ্তি’। প্রথমত, গুণী ব্যক্তির মরদেহ ঘিরে রাজনৈতিক মাথা এবং তাঁদেরই পায়ে বিক্রি হয়ে যাওয়া কিছু মানুষের হ্যাংলামির সেই চেনা ছবি। দ্বিতীয়ত, শিল্পীর বাড়ীর সামনে মাঝারি মাপের সার্কাস। যেটা দেখার পরই ঘেন্নায় আর বেরোলাম না ‘শেষ শ্রদ্ধা’ জানাতে। কারণ ‘অশেষ শ্রদ্ধা’ জানিয়ে ফেলতে মরীয়া আজব কিছু জনগণ। আর তৃতীয়ত, কিছু ‘ঝাপসা’ কলাকুশলীর ‘এক্সপার্ট কমেন্ট’ রাহুলের অভিনয় দক্ষতা নিয়ে। আর কিছু কি মিস করে গেলাম?”
নেটিজেনদের একাংশের মতে, “রাহুলের রাজনৈতিক মতাদর্শ সুস্পষ্ট ছিল, আছে, থাকবে। একজন কমরেড তাঁর বিদায় বেলায় যা যা ডিজার্ভ করেন সেটাই হয়েছে। যাঁদের আদর্শ ঘোলা, তাঁরাই জলঘোলা করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে।“ আবার কারও দাবি, “আজীবন বামপন্থায় বিশ্বাসী রাহুল তাঁর শেষ যাত্রায় লাল পতাকা আর ‘ইন্টারন্যাশনাল’ সঙ্গীতের মাধ্যমে বিদায় সম্ভাষণ অর্জন করেছেন। এটাই তো সেরা প্রাপ্তি। আপনার তো সেই শিরদাঁড়াটাও মিসিং।“
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের