নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - ইউক্রেন যুদ্ধের তিন বছরের অচলাবস্থার পর অবশেষে আলোচনার আভাস। মুখোমুখি হতে চলেছে রুশ প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কি এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিষয়টিকে 'বড় পদক্ষেপ' বলেও আখ্যা দিয়েছেন তিনি।
সূত্রের খবর, আলাস্কায় ট্রাম্প - পুতিন বৈঠকের পর ট্রাম্প ওয়াশিংটনে ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন। এরপরেই মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানান, 'পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন এটা বড় ব্যাপার। অবশ্যই তারা ঘর থেকে বেরিয়ে শান্তিচুক্তি সই করবেন, এমন নয়। তবে তিন বছরের বেশি সময় ধরে মৃত্যু ও ধ্বংসের অচল যুদ্ধ চলছিল। এখন অন্তত দুই পক্ষ কথা বলতে রাজি হয়েছে।'
তিনি আরও জানান, বর্তমানে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিকঠাক এগোলে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকও হবে। রুবিও বলেন, 'আমরা আশা করছি সেই বৈঠকে একটি চুক্তি চূড়ান্ত হবে। তবে আমরা এখনও সেখানে পৌঁছাইনি, চেষ্টা চলছে।'
অপরদিকে, ট্রাম্পও মঙ্গলবার তার সমাজ মাধ্যমে পোস্ট করে বলেন, ' “বৈঠক শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেছি। এখন পুতিন-জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের প্রস্তুতি চলছে। সেই বৈঠক হলে আমরা একটি ত্রিপক্ষীয় বৈঠক করব, যেখানে আমি-সহ তিন নেতা উপস্থিত থাকব।'
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের