নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - ফের সরকারি মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের অভিযোগে চাঞ্চল্য। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রথম বর্ষের এক ডাক্তারি পড়ুয়ার উপর র্যাগিং ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সিনিয়র পড়ুয়াকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ।
অভিযোগ অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের এক পড়ুয়াকে দ্বিতীয় ও চতুর্থ বর্ষের দুই ছাত্র র্যাগিংয়ের নামে মারধর করেন। ঘটনার পর মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রের পরিবার শুক্রবার পুরুলিয়া মফস্বল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়।
অভিযোগ পাওয়ার পরই দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যান্টি র্যাগিং কমিটির জরুরি বৈঠক বসে। হাসপাতাল সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত দুই পড়ুয়াকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পুলিশি তদন্তও চলছে।
উল্লেখ্য , রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এর আগেও একাধিকবার র্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে। কোথাও মেডিক্যাল ছাত্রছাত্রী, কোথাও আবার নার্সিং পড়ুয়ারা র্যাগিংয়ের শিকার হয়েছেন। প্রায় সব সরকারি মেডিক্যাল কলেজেই অ্যান্টি র্যাগিং সেল থাকলেও এই ধরনের ঘটনা একাধিকবার ঘটায় প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের কার্যকারিতা ব্যবস্থা নিয়ে।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের