নিজস্ব প্রতিনিধি, দিল্লি – চলতি বছরে বিধানসভা নির্বাচনে আপকে বিধ্বস্ত করে ক্ষমতায় আসে বিজেপি। পুরসভার উপনির্বাচনেও জয়জয়কার বিজেপির। তবে সান্ত্বনা পুরস্কার পেয়েছে কংগ্রেস-বামেরা। ১ টি করে আসন পেয়েছে কংগ্রেস-বামেরা। ফলে একটু হলেও আশার আলো দেখছে তাঁরা।
সূত্রের খবর, গত ৩০ নভেম্বর দিল্লি পুরসভার ১২ টি ওয়ার্ডে উপনির্বাচন হয়। বুধবার ছিল ফলপ্রকাশ। সেই অনুযায়ী সকাল আটটা থেকে শুরু হয় ভোটগণনা। ৩ ঘণ্টা পরেই জানা যায় ফলাফল। ১২ টি ওয়ার্ডের মধ্যে ৭ টি গেরুয়া ঝড়। সেগুলো হল - চাঁদনি চক, অশোক বিহার, গ্রেটার কৈলাস, দ্বারকা-বি, শালিমার বাগ, দিচাও কালান এবং বিনোদ নগর।
তিনটি ওয়ার্ডে জয়ী হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, ১ টি করে ওয়ার্ডে জয় পেয়েছে কংগ্রেস ও অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। সঙ্গম বিহারের জয়ী কংগ্রেস প্রার্থী সুরেশ চৌধুরী জানান, “মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রচারে এসেও বিজেপিকে জেতাতে পারেননি।“ উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৪৮ টি আসন, আপ পেয়েছিল ২২ টি আসন। একটিও আসন পায়নি কংগ্রেস।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের