নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজধানীর রাস্তা থেকে পথকুকুরদের সরানো নিয়ে চলা বিতর্কে আজ শুনানি হয় সুপ্রিম কোর্টে। আপাতত রায়দান স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। এই পুরো সমস্যার জন্য আদালত স্থানীয় প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছে।
সূত্রের খবর, সম্প্রতি বিচারপতি জেবি পারদিওয়ালা ও আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ দিল্লি-এনসিআরের রাস্তা থেকে পথকুকুর ধরপাকড় করে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছিলেন। এই রায়ের পর পশুপ্রেমীরা তীব্র প্রতিবাদে সরব হয়ে রাজধানীর রাস্তায় বিক্ষোভে নামে। ফলে বিষয়টি পুনর্বিবেচনার জন্য দুই বিচারপতির বেঞ্চ থেকে আজ তিন বিচারপতির বেঞ্চে স্থানান্তরিত হয়। আজ বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চে শুনানি হয়।
আদালতে সওয়াল করার সময় দিল্লির সরকারি আইনজীবী তুষার মেহতা বলেন যে, শুধুমাত্র পথকুকুরদের বন্ধ্যাকরণ যথেষ্ট নয় কারণ কুকুরের কামড়ে বহু শিশু মারা যাচ্ছে। তিনি দাবি করেন যে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ কুকুরের কামড়ের শিকার হয়। তিনি আরও বিতর্কিত মন্তব্য করে বলেন, 'যারা মুরগি, মাটন খাচ্ছেন, তারা পশুপ্রেমী হয়ে গেছেন।' তিনি জোর দিয়ে বলেন যে কুকুরদের মেরে ফেলা হচ্ছে না, বরং তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
এর জবাবে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তোলেন, 'রাস্তার এই কুকুরদের তাহলে কোথায় রাখা হবে?' তিনি লক্ষ লক্ষ বেওয়ারিশ কুকুরের সুস্থতা এবং প্রাণী সুরক্ষা আইনের কথা উল্লেখ করে পূর্ববর্তী আদেশটি স্থগিত করার দাবি জানান। তিনি প্রাণী সুরক্ষার গুরুত্ব এবং এই বিষয়ে একটি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের পক্ষে সওয়াল করেন।
যদিও শীর্ষ আদালত এই পুরো সমস্যাটিকে স্থানীয় প্রশাসনের গাফিলতির ফল বলে চিহ্নিত করেছে। আদালতের বক্তব্য, যদি সব নিয়ম সঠিকভাবে মেনে চলা হতো, তাহলে মানুষ ও পশুপ্রেমী কারোরই এমন সমস্যার মুখোমুখি হতে হতো না।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের