নিজস্ব প্রতিনিধি, দিল্লি – পথকুকুর মামলায় বাংলা-তেলেঙ্গানা বাদে সব রাজ্যের মুখ্যসচিবকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভার্চুয়াল ভাবে হাজিরা দিলেন হবে না বলেও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর আগে ২ মাস কেটে গেলেও পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা এবং দিল্লি ছাড়া কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হলফনামা জমা দেয়নি বলে জানিয়েছিল সুপিম কোর্ট।
আগামী ৩ নভেম্বর মুখ্যসচিবদের সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। শুনানিতে বিচারপতি নাথ বলেন, ‘‘আমরা যখন মুখ্যসচিবদের আসতে বলি, হলফনামা দাখিল করতে বলি, তখন তাঁরা ঘুমিয়ে থাকেন। আদালতের নির্দেশের প্রতি কোনও সম্মান নেই। তাঁদের আসতেই হবে।এটা খুবই দুর্ভাগ্যজনক যে আদালত সময় দিচ্ছে, কিন্তু সরকার নিয়ম তৈরি করে পদক্ষেপ করছে না।“
চলতি বছরের আগস্টে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়াকে নিয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, যেসব পথকুকুরকে তুলে আনা হবে, তাদের জীবাণুমুক্ত করে, কৃমিনাশক এবং টিকাদানের পর পুরনো জায়গায় ফেরত পাঠানো হবে। তবে জলাতঙ্কে আক্রান্ত বা আক্রমণাত্মক আচরণ থাকা কুকুরদের শেল্টার হোমেই রাখা হবে। যত্রতত্র কুকুরদের খাওয়ানোর উপরে বিধিনিষেধ থাকবে। পথকুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই খাওয়ানো হবে পথকুকুরদের।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের