নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - পুণেতে নিহত পুরুলিয়ার শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে পৌঁছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিলেন তিনি। এই ঘটনার পর নিহতের দুই ভাইয়ের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে , তারাও আর ভিনরাজ্যে কাজে ফিরতে চান না বলে জানিয়েছেন।
শুক্রবার সুখেন মাহাতোর বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, ' ২০০৯ সাল থেকে নিহত ও তাঁর দুই ভাই ওই কোম্পানিতে কাজ করছে। প্রতিদিন সাড়ে তিনটের শিফট থাকত সুখেন মাহাতোর। ওইদিন তিনটে নাগাদ কাজে যাবে বলে বেরিয়েছিল। সন্ধ্যায় দাদা ফোন করেন সুখেনকে। ফোনে পাননি। এরপর পুলিশ ফোন করে জানায় সুখেন অসুস্থ। দাদা গিয়ে দেহ দেখতে পান। শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন। তাতেই স্পষ্ট খুন করা হয়েছে। তবে আমার বিশ্বাস প্রকৃত তদন্তে সে তথ্য উঠে আসবে।'
পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি তুলে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' মৃত্যু নিয়ে আমি রাজনীতি করিনা। তবে শুনেছি এই ঘটনায় মহারাষ্ট্র পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। কিন্তু গ্রেফতার করলেই তো হবে না জেলে গিয়ে যাতে বেল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে হাই কোর্ট, সুপ্রিম কোর্টে যেতে হলে যাব। দোষীদের উপযুক্ত শাস্তি দিতেই হবে। আমরা সবসময় পরিবারের পাশে আছি।'
পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফেরানোর ক্ষেত্রেও নানা জটিলতার কথা তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, ' পুণে থেকে দেহ ফেরানো নিয়ে সমস্যা হয়। একবার বলছে ময়নাতদন্ত হবে। একবার বলছে থানায় যেতে হবে। আমরা খবর পাওয়ামাত্র অভিভাবকের মতো ওর দাদার পাশে এসে দাঁড়াই। দেহ ফেরানোর জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করি।'
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের