নিজস্ব প্রতিনিধি, দিল্লি – মঙ্গলবার সকালে তারাদের দেশে পাড়ি দেন মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকেলে তাঁর স্বামী বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাধিস্থ করা হয় তাঁকে। বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে খালেদার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ছবি পোস্ট করেছেন ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘সম্মাননীয় ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি।“ পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, খালেদার ছবির সামনে বসে শোকবার্তা লিখছেন রাজনাথ সিং।
ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাংলাদেশের বিমানঘাঁটি বাশারে নামেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ঢাকার বিদেশ মন্ত্রকের সচিব এম ফারহাদ হোসেন। খালেদা পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে দেখা করেন জয়শঙ্কর। তাঁর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা চিঠি।
১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত দিনাজপুরে জন্ম হয়েছিল খালেদা জিয়ার। তাঁর আসল নাম ছিল খানুম পুতুল। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিয়ের পর বেগম খালেদা জিয়া হিসেবে পরিচিতি হন। স্বামীর হাত ধরে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালের ৪ জানুয়ারি বিএনপির সদস্যপদ গ্রহণ করেন খালেদা।
১৯৮৩ সালের মার্চে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ১৯৮৪ সালের আগস্টে বিএনপির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছিলেন খালেদা জিয়া। ১৯৯১ সালের ২০ মার্চ বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দু দফায় অর্থাৎ, ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত শাসন করেছেন।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের