নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২০২৬ সালেও ধুরন্ধর ঝড় অব্যাহত। ঝড়ের গতিতে টিকিট বুক হচ্ছে। কেরিয়ারের ভরাডুবি বাঁচানোর পাশাপাশি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন রণবীর সিং। দ্বিতীয় পর্বে আরও ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছেন। প্রথম চারদিনেই সবকিছু ওলটপালট করে দিয়েছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। তবে প্রশংসার পাশপাশি ছবি নিয়ে নিন্দাও করছেন অনেকে। যদিও আকাশছোঁয়া এই সাফল্যের কাছে এই ধরণের সমালোচনা ভীষণই তুচ্ছ। এবার ধুরন্ধরের প্রশংসা করলেন অভিনেত্রী কাজল আগরওয়াল।
সোশ্যাল মিডিয়ায় ধুরন্ধর নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন অভিনেত্রী। রণবীর সিংয়ের সঙ্গে আর মাধবনের প্রশংসাও করেছেন তিনি। কাজল আগরওয়াল লিখেছেন , "ধুরন্ধর: দি রিভেঞ্জ। একটু সময় নিয়ে বিষয়টাকে মন থেকে উপলব্ধি করুন। রণবীর সিং, আপনি এখানে যা করেছেন তা আমি এখনও ভুলতে পারিনি। আবেগ, তীব্রতা, স্বাচ্ছন্দ্য, আন্তরিকতা।এই সবকিছুর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। আপনার আবেগ প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে। জসকিরাত ও হামজার এই কাহিনী আমাদের মাঝে বহুবছর থেকে যাবে। সত্যিই, আমাদের সময়ের এক জীবন্ত কিংবদন্তি।"
আর মাধবনের প্রশংসা করে অভিনেত্রী লিখেছেন , "অ্যাক্টর ম্যাডি স্যারের নীরব শক্তি, শান্ত কর্তৃত্ব, বিশেষ করে শেষের দিকে আপনি গভীর দেশপ্রেম ও শক্তিশালী মনোভাবের জন্ম দিয়েছেন। যা এককথায় অসাধারণ। এমন একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য ছবির গোটা দলকে অনেক অনেক ধন্যবাদ। গোটা দলকে ছবির সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি।"
কাজল আগরওয়াল আরও বলেছেন , "প্রথম পর্ব যদি অবিস্মরণীয় হয়ে থাকে, তবে দ্বিতীয় পর্ব আমাদের অনুভব করার, অনুধাবন করার ও প্রশংসা করার মতো অনেক কিছু দিয়েছে। আপনারা মানদণ্ডকে আরও উঁচুতে তুলে দিয়েছেন।ইয়ামি গৌতমকে দেখে খুব ভাল লাগছে। বরাবরের মতোই সাবলীল, উজ্জ্বল ও প্রভাবশালী। সারা অর্জুনের অভিনয়ও আমার খুব ভালো লেগেছে।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের