নিজস্ব প্রতিনিধি, পাটনা – ভোটমুখী বিহারে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে। রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছে। এবার জন সুরজ পার্টির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রভাবশালী নির্দল সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব। তাঁর দাবি, “প্রশান্ত কিশোরের দল লুটপাট করছে!”
এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরকে তোপ দেগে রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব বলেন, “প্রশান্তজি বলেছেন, অমিত শাহ তাঁর প্রার্থীদের হুমকি দিচ্ছেন। এটা আদৌ ভয় দেখানো নয়, এটা একটা বোঝাপড়া। বন্ধুত্ব। মুখেই বিজেপির বিরোধিতা করছেন প্রশান্ত। আদতে অমিত শাহর অঙ্গুলি হেলনে কাজ করছেন প্রাক্তন ভোটকুশলী।“
প্রভাবশালী নির্দল সাংসদের প্রশ্ন, “কোন সংস্থা প্রশান্ত কিশোরকে টাকা দিচ্ছে, তার উল্লেখ নেই প্রমাণপত্রে। তাহলে কে টাকা দিচ্ছে? এই নির্বাচনে প্রায় ৬৫০ কোটি টাকা সংগ্রহ করেছেন প্রশান্ত। জন সুরজের নেতার বিরুদ্ধে বিহার লুটপাট করছেন। কখনও প্রশান্ত কিশোর বলেন যে আপনি মুখ্যমন্ত্রী হবেন না, কখনও বলেন যে আপনি এমএলএ হবেন না, কখনও আপনি বলেন যে আপনি পরিবর্তন আনবেন। এর অর্থ কী?”
উল্লেখ্য, ২৪৩ টি আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...