নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। একইসঙ্গে, পাকিস্তানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে তিনি স্পষ্ট জানালেন, ভারত এই ধরনের ভয় দেখানো আর মেনে নেবে না।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী পদে ভূষিত হওয়ার পর থেকে লালকেল্লায় নরেন্দ্র মোদি তার ১২তম স্বাধীনতা দিবসের ভাষণ দেন। এবারের থিম ছিল 'নতুন ভারত', সঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন। এদিন লালকেল্লা থেকে পাকিস্তানের পরমাণু হুমকির স্পষ্ট বার্তা দেন তিনি। ভাষণে তিনি বলেন, 'পরমাণু যুদ্ধের হুমকি ভারত বহুদিন ধরে শুনে আসছে। কিন্তু এখন থেকে এই হুমকি সহ্য করা হবে না। যদি আমাদের শত্রুরা এমন হুমকি দিতে থাকে, তবে আমাদের সশস্ত্র বাহিনী তাদের ভাষাতেই জবাব দেবে।'
সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আমেরিকায় গিয়ে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়ে বলেন, ' আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি ধ্বংসের পথে এগোই, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়েই ধ্বংস হব।' বিশ্লেষকদের মতে নাম না নিলেও তার এই মন্তব্য ভারতকে নিশানা করেই।
পাশাপশি, এদিন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে সিন্ধু জল চুক্তির প্রসঙ্গও তুলে ধরেছেন। যা কার্যত পাহেলগাঁও হামলার পর থেকে ভারতের পক্ষ থেকে স্থগিত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, ' সিন্ধু চুক্তির মতো অন্যায় ও একতরফা সমঝোতা ভারত মানবে না। আমার দেশের ভূমি দিয়ে বয়ে যাওয়া নদীর জল শুধুমাত্র আমাদের কৃষকদের জন্য।' তিনি স্পষ্ট জানান, কৃষক ও দেশের স্বার্থে বর্তমান সিন্ধু চুক্তি পুনর্বিবেচনা করা হবে।
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
ভোটাভুটি পর্ব অতীত করে এই বিল পাশ করল কেন্দ্রীয় সরকার
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন