নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - গত কয়েকদিন ধরেই পরকীয়া বিতর্কে জর্জরিত থালাপতি বিজয়। স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম এহেন অভিযোগ তুলে আদালতে ডিভোর্স ফাইল করেছেন। যদিও সবটা সামলে নেবেন আশ্বাস দিয়ে অনুরাগীদের অযথা চিন্তিত না হওয়ার অনুরোধ করেছিলেন অভিনেতা। এবার বিতর্কে জড়িয়ে ছেলের সঙ্গে দূরত্ব বাড়ল বিজয়ের।
বাবার পদবী নিজের নামের পাশ থেকে ছেঁটে ফেললেন ছেলে জ্যাসন সঞ্জয়। বিজয়ের স্ত্রী সঙ্গীতা বিচ্ছেদের মামলা করার পরই বাবাকে সোশাল মিডিয়াতে আনফলো করেন সঞ্জয়। এতদিন নিজের নামের সঙ্গে বাবার নামের আদ্যাক্ষর লিখতেন। তবে পরকীয়ায় নাম জড়ানোর পর তা ছেঁটে ফেললেন জ্যাসন। বিষয়টি নজর এড়ায়নি নেটপাড়ার। এবার মা সঙ্গীতা সোর্নালিঙ্গমের নামের আদ্যাক্ষর নিজের নামের আগে যোগ করতে চলেছেন তারকা-পুত্র।
জেসন তার নামের প্রথম 'V' বাদ দিয়েছেন, যা তার বাবা বিজয়কে বোঝায়। জেসন এখন জেসন সঞ্জয় এস নামে পরিচিত, যেখানে 'S' তার মায়ের জন্য ব্যবহার করবেন। যদিও সোশ্যাল মিডিয়ায় জেসন সঞ্জয়ের নাম V বা S ছাড়াই রয়েছে। তার প্রথম পরিচালিত সিগমার প্রোমোতেও এমন কিছু দেখা যায়নি।
উল্লেখ্য , গত ২৭শে ফেব্রুয়ারি, বিজয়ের স্ত্রী চেঙ্গালপাট্টু জেলা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। কারণ হিসেবে , বিশ্বাসঘাতকতা ও অবহেলাকে দেখানো হয়েছে। তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণণের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন তিনি। এর মাঝেও বিজয় তৃষাকে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। এরপর যেন বিতর্ক আরও বেড়েছে। আদালতে খুব শীঘ্রই হাজিরা দিতে হতে পারে অভিনেতাকে।
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন