নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত কয়েক বছর ধরে আমেরিকায় থাকলেও নিজেকে মনেপ্রাণে দেশী গার্ল বলেই মনে করেন। যদিও স্কুল জীবনের বেশ কয়েক বছর আমেরিকায় কাটিয়েছেন। এখন ফের আমেরিকায়। তবে দেশীয় সংস্কৃতি ভোলেননি। সবকিছুই মানিয়ে গুছিয়ে চলেন। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল ১৪ বছর বয়সী প্রিয়াঙ্কা চোপড়ার স্কুলের একটি ছবি। যা ইতিমধ্যেই ভীষণ ভাইরাল।
ইন্ডিয়ানায় থাকাকালীন স্কুল জীবনের বেশ কয়েকবছর আমেরিকায় কাটিয়েছেন। এরপর ভারতে ফিরে এসে মডেলিংয়ে মন দেন। প্রিয়াঙ্কার এক সহপাঠী সম্প্রতি যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি ডেস্কে বসে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার হাতে কলম, সামনে একটি বই। পরনে সাদা ওভারশার্ট ও কালো ট্যাঙ্ক টপ। প্রিয়াঙ্কা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। ছবিটির ক্যাপশনে লেখা , "তোমাদের কি মনে আছে প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে প্রথম বর্ষ শুরু করেছিলেন?"
ছবিটি প্রকাশ্যে আসার পরেই সেখানে মন্তব্য করেন প্রিয়াঙ্কার হাই স্কুলের বয়ফ্রেন্ড। হাই স্কুলের প্রেমিক মন্তব্য করেছিলেন, " ও বোস্টনে চলে আসার আগে অবধি আমরা প্রেম করেছি। সে প্রেসিডেন্সিয়াল এস্টেটে থাকত। সেই দিনগুলি ছিল মনে রাখার মত। ছবিতে আসলে এটাই আমার নেকলেস।" এছাড়া অভিনেত্রীর সহপাঠীরাও মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন , "হ্যাঁ , আমার মনে আছে। তবে বুড়ো বুড়ো লাগছে।"
ইন্ডিয়ানা স্কুলে পড়ার সময় বাস্কেটবল খেলায় ভীষণই মনোযোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। নিয়মিত খেলা ফলো করতেন।তখন ইন্ডিয়ানা পেসার্সের ভক্ত হয়ে উঠেছিলেন অভিনেত্রী। সেই। কথা উল্লেখ করে প্রিয়াঙ্কার এক সহপাঠী লিখেছেন , "হ্যাঁ আমার এখনও মনে আছে সে পেসার্সের ভক্ত।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের